By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় বীজাগারগুলোর ভবনগুলোর বেহাল দশা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় বীজাগারগুলোর ভবনগুলোর বেহাল দশা
বরিশাল

দশমিনায় বীজাগারগুলোর ভবনগুলোর বেহাল দশা

Last updated: 2025/12/29 at 2:24 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৬টি ইউনিয়নে নির্মিত বীজাগারগুলো অযত্ন ও অবহেলা এবং সংস্কার না করাসহ তদারকির অভাবে বেদখল হয়ে যাচ্ছে। তদারকি না থাকার কারনে ভবনের আশে পাশের জমিগুলো অবৈধ দখলে চলে যাচ্ছে। জমির দাম বৃদ্ধি পাবার কারনে যার যা ইচ্ছে মত ভবনের চারপাশে দোকানঘর নির্মান করছে। ফলে ভবন সংলগ্ন জমি সংকুচিত হয়ে পড়ছে। দখলে দখলে ভবনের দেয়ালসহ স্থাপনা যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আওতায় থাকা এই বীজাগারগুলো রক্ষনাবেক্ষন না করায় ভগ্নদশায় পরিনত হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় তিনযুগ আগে এই বীজাগারগুলো নির্মান করা হয়। উপজেলায় প্রাকৃতিক দূর্যোগকালীন সময়ে কৃষি বীজ সংকট মোকাবেলায় উন্নতমানের বীজ সংরক্ষন ও কৃষকদের মাঝে দূর্যোগ পরবর্তী বীজ সরবরাহ এবং কৃষি তথ্য সার্ভিস প্রদানের জন্য এই বীজাগারগুলো নির্মান করা হয়ে ছিল।
উপজেলা কৃষি সম্প্রসারন সূত্র থেকে জানা যায়,১৯৭০ সালে বন্যা পরবর্তী উপকূলীয় এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তৎকালিন সরকার ইউনিয়ন পর্যায়ে কৃষি কার্যক্রম কৃষকদের দোরগোড়ায় পৌছে দিতে বীজাগার কেন্দ্রগুলো নির্মান করে ছিল। প্রাকৃতিক দূর্যোগ পরবর্তী আপদকালীন বীজ সংরক্ষন ও কৃষকদের মধ্যে উন্নত বীজ এবং তথ্য পৌছে দেবার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তার অফিসসহ আবাসন ব্যবস্থার সুযোগ সুবিধা দিয়ে এই বীজাগার কেন্দ্রগুলো নির্মান করা হয়। কৃষকদের ঘরে ঘরে কৃষি সেবা পৌছে দিতে এই কেন্দ্রগুলো তৎকালিন সময়ে বেশ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে।
বর্তমানে নানা সংকটের কারনে উপজেলার ৬টি ইউনিয়নে নির্মিত ৬টি বীজাগার যুগের পর যুগ ধরে জরাজীর্ন অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় সংস্কার না করায় বীজাগারের পুরানো ভবন ও অবকাঠামোগুলো ধসে পড়ার উপক্রম হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের ৬টি বীজাগারে বীজ সংরক্ষন, কৃষি প্রযুক্তির সুরক্ষা, কৃষি তথ্য সার্ভিস বিষয়ক কোন দাপ্তরিক কার্যক্রম চলছে না। বর্তমানে বীজাগারগুলো দিন দিন বেদখল হয়ে যাচ্ছে। অপরদিকে তদারকির অভাবে অধিকাংশ বীজাগারগুলো জঙ্গলে আবৃত হয়ে পড়ছে।
উপজেলা সদর ইউনিয়নের আরজবেগী গ্রামের সফল কৃষক হানিফ আকন বলেন, এক সময়ে এই সকল বীজাগার থেকে এলাকার কৃষকরা প্রাকৃতিক দূর্যোগ পরবর্তী মানসম্মত বীজ সংগ্রহে পাশাপাশি কৃষি বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ পেতেন। বর্তমানে বীজাগারগুলোতে কোন কার্যক্রম নেই। কৃষি বিপ্লবের স্বার্থে এবং কৃষকদের মধ্যে উন্নত মানের বীজ সরবরাহ করার জন্য বীজাগারগুলোর সংস্কার করা প্রয়োজন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, ৬টি বীজাগারের সীমানা প্রাচীর নির্মান করা সহ বেদখলের হাত থেকে রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জন্মভূমি ডেস্ক December 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় ঘন কুয়াশা ও শীতল বাতাসে গ্রামীন জনপদ বিপর্যস্ত
Next Article ডুমুরিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌কাঁকড়া চাষে বদলে যাচ্ছে উপকূলের নারীর জীবন

By জন্মভূমি ডেস্ক 19 minutes ago
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 days ago
বরিশাল

মাদারীপুরে মাইক্রো চালক আরিফের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 1 week ago
বরিশাল

দশমিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?