
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য,দেশী অস্ত্র ও বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেটসহ ৩জনকে গ্রেফতার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর দশমিনা কন্টিনজেন্ট কমান্ডার মেজর তানজিল’র নির্দেশে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান করে মাদক ব্যবসায়ী জিয়া,হানিফ ও সুমনকে গ্রেফতার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাদেরকে থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত