By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় শীতকালীন সবজীর বাম্পার ফলনের সম্ভাবনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় শীতকালীন সবজীর বাম্পার ফলনের সম্ভাবনা
বরিশাল

দশমিনায় শীতকালীন সবজীর বাম্পার ফলনের সম্ভাবনা

Last updated: 2025/12/12 at 4:52 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের চরাঞ্চলসহ ফসলি জমিতে এবার শীতকালীন ফসলের ব্যাপক চাষাবাদ করা হয়। চাহিদার কথা বিবেচনা করে এবং লোকসান কাটিয়ে উঠতে কৃষকরা শীতকালীন সবজির চাষ শুরু করে। মাঠ জুড়ে সবজির গাছ দেখে মনে হয় লাল-সবুজ গালিচা বিছানো। মাঠ জুড়ে বিভিন্ন ধরনের শীতকালীন ফসল দেখে খুশির ঝিলিকে কৃষকের চোখে মুখে হাসি উঠেছে।
উপজেলায় চলতি মৌসুমে ফুলকপি,পাতাকপি,লালশাক,ধনিয়া,পালংশাকসহ নানা জাতের সবজি ফসলের আবাদ করা হয়। কৃষকের উৎপাদিত ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতি বছর দেশের বিভিন্ন জেলায় বাজারজাত হয়ে থাকে। ক্ষেত থেকে ফসল তুলতে নারী-পুরুষ ও শিশুরা কয়েকদিন পরেই ব্যস্ত হয়ে পড়বে। দল বেধে গৃহবধূ ও শিশুরা জমিতে ফসল তোলার কাজে ব্যস্ত হয়ে যায়। স্কুল বন্ধ থাকলে শিশুরা পরিবারের এই কাজে সহায়তা করে থাকে। এছাড়া কৃষক পরিবারের বাইরেও নারী শ্রমিকরা ফসল তোলার কাজে যুক্ত হয়। কৃষকদের তথ্য মতে, ক্ষেত থেকে যারা ফসল তুলে আনেন তাদেরকে ৪ ভাগের ১ ভাগ দিতে হয়। পানি সেচ, সার, ঔষধ, পরিচর্যা বাবদ অনেক টাকাই ব্যয় হয় সংশ্লিষ্ট কৃষকের।
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের কৃষক কাজী আনিছুর রহমান জানান, গত কয়েক বছরের চেয়ে এবার সবজির ফলন ভালো হবে। অন্যান্য বছরের তুলনায় এবার চাষ দ্বিগুন হয়েছে। কৃষকরা কৃষি অফিসের পরামর্শ নিয়ে সবজি ফসলের চাষাবাদ করছে। বিগত বছর গুলোতে ভালো ফলন ও কাঙ্খিত দাম পাওয়ায় এবারে অনেক কৃষক সবজি ফসলের চাষে ঝুঁকেছে। কৃষকরা ভাগ্য ফেরানোর আশায় দিন রাত পরিশ্রম করে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলা ৭টি ইউনিয়নের ৪শত হেক্টর জমিতে সবজি ফসলের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে। গত বছর ভালো দাম পাওয়ায় এবার বেশি জমিতে সবজি ফসল আবাদ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এই বছর সবজি ফসলের ফলন ভালো হবে বলে আশা করছি।

জন্মভূমি ডেস্ক December 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে বিপুল হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার
Next Article দশমিনায় আমন ধানের নমুনা শস্য কর্তন
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?