
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় কৃষকদেরকে নিয়ে উপজেলাকে কৃষি বান্ধব হিসাবে গড়ে তোলার লক্ষ্যে এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় প্রমানিত প্রযুক্তি প্যাকেজ(সবজি) প্রদর্শনী বিষয়ক মাঠ দিবস গত রবিবার অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে বহরমপুর ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক কৃষক ও কিষানী অংশ নিয়ে তাদের উৎপাদিত সবজি ফসল রঙিন ফুলকপি ও ব্রকলি প্রদর্শন করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর ব্লকে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি-রেইনস) এর আওতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড.মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আঞ্চলিক প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ রিফাত সিকদার,তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ আলী আজিম শরীফ ও জেলা ডিএই’র অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ শাহাদাত হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো.হাছিন রাইয়ান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. দুলাল সিকদার. মো.রবি ফয়সাল প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত