By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দশমিনায় সমন্বিত চাষ ব্যবস্থাপনায় কৃষি উদ্যোক্তার সাফল্য
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় সমন্বিত চাষ ব্যবস্থাপনায় কৃষি উদ্যোক্তার সাফল্য
বরিশাল

দশমিনায় সমন্বিত চাষ ব্যবস্থাপনায় কৃষি উদ্যোক্তার সাফল্য

Last updated: 2025/11/01 at 12:08 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের শিক্ষিত যুব কৃষি উদ্যোক্তা কাজী আনিছুর রহমানের সমন্বিত কাজী কৃষি পার্কটি এখন মডেল খামার হিসাবে গড়ে উঠেছে। উপজেলার একমাত্র এই কৃষি খামারে সমন্বিত চাষ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিকে এগিয়ে নিতে দিনরাত নিরলস ভাবে কাজ করছে কৃষিতে ১১তম জাতীয় পুরস্কারপ্রাপ্ত কাজী আনিছ। তার এই খামারে ফল,সবজি,কেঁচো সার এবং খামারে ছোট বড় পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ করা হয়। তার কৃষি খামারে সমন্বিত চাষ ব্যবস্থাপনা ও সফলতায় যুব উদ্যোক্তা কাজী আনিছ’ নতুন দিগন্তের আশার আলো দেখছে।
উপকূলীয় উপজেলা দশমিনার গ্রামীন জনপদ বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের কাজী আনিছ বুবকদের আইডল হিসাবে পরিচিতি লাভ করেছে। কৃষি ভিত্তিক বিভিন্ন সভা,সেমিনারে তার বক্তব্য শুনে সকলেই অভিভূত হয়ে যায়। কৃষিতে সফলতা অর্জন করায় জাতীয় পুরস্কারের পাশাপাশি অনেক পুরস্কার ও সম্মান অর্জন করেছেন যা অন্যান্য যুবকদেরকে উৎসাহিত করছে। কাজী কৃষি পার্কটি একটি মডেল খামার হিসাবে বিবেচিত হওয়ায় দেশ-বিদেশে এর খ্যাতি ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত তার খামারে গবেষক,শিক্ষার্থী ও দশনার্থীদের আনাগোনা বেড়েই চলছে। বর্তমানে তার বাগানে দৃষ্টিনন্দন সারি সারি ছোট বড় চায়না পাকা কমলা শোভা পাচ্ছে। এছাড়া খামারে মিশ্র ফলের মধ্যে দেশী বিদেশী বিভিন্ন প্রজাতির আম,কাঠাল,লিচু পেপে,কূল,পেয়ারা,মাল্টা,কলা চাষ করা হয়। খামারে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করায় বিষ মুক্ত ফল উৎপন্ন হচ্ছে। বিষমুক্ত ফলের চাহিদা থাকায় বাজারে ভাল দাম পাওয়া যায়। খামারের এক জমিতে ভাল ফসল পাওয়ায় দ্বিগুন লাভে বিক্রি করতে পারছে।
উপজেলার গছানী গ্রামের একমাত্র কৃষি উদ্যোক্তা ও জাতীয় পর্যায়ে ১১তম স্বর্ন পদকপ্রাপ্ত কৃষক কাজী আনিছুর রহমান কেঁচো সার উৎপাদন ও বিক্রিতেও সফলতা দেখিয়েছে। উপজেলায় প্রথম কমলা চাষে সফলতার পর কেঁচো সার উৎপাদন ও বাজারজাত করে চমক দেখিয়েছে। কাজী আনিছের সফলতা ও চমক দেখে উপজেলায় ভার্মি কম্পোষ্ট বা কেঁেচা সার উৎপাদন করে বিক্রি করছে। জমিতে এই সার ব্যবহারে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। এছাড়া এই সার বেশ উপকারী ও পরিবেশ বান্ধব। কৃষি উদ্যোক্তা আনিছের সফলতা দেখে উপজেলার ৭টি ইউনিয়নসহ প্রত্যন্ত এলাকার ক্ষদ্র ও প্রান্তিক কৃষকরা খরচ কমানোর জন্য কেঁচো সার উৎপাদন করছে। রাসায়নিক সার ব্যবহার কমানো এবং ক্ষতিকর দিক বিবেচনা করেই কৃষকরা স্বল্প ব্যয়ে এই সার তৈরি করেছে। বানিজ্যিক ভাবে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন ও বাজারে বিক্রি করে আর্থিক ভাবে লাভবানের পাশাপাশি সফলতা অর্জন করেছে। কৃষকরা তার খামার থেকে জৈব সার ক্রয় করে নিয়ে যাচ্ছে। আনিছ জানায়,ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারে মাটির গুনাগুন অক্ষুন্ন থাকার পাশাপাশি কৃষি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং মাটির জীব বৈচিত্র্যসহ জু-প্লান্ট নষ্ট হয় না।
এছাড়া কাজী আনিছ বাণিজ্যিকভাবে কমলা চাষ করে বাজিমাত করেছে। উপজেলার প্রান্তিক এই চাষী পারিবারিক চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে। চলতি বছর কাজী আনিছ তার কৃষি খামারে চায়না কমলা – ৩ চাষ করেছে। তার খামারে কমলা গাছে থোকায় থোকায় পাকা কমলা ঝুলে আছে যা সকলের দৃষ্টি আকর্ষন করেছে। তিনি জানান, আমি অনেক বছর যাবৎ বাণিজ্যিক ভিত্তিতে নার্সারী ব্যবসার পাশাপাশি বিভিন্ন ফলমূল উৎপাদন করছি। তাই আমি এই বছর উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে বাণিজ্যিকভাবে কমলার চাষ করছি। প্রায় অর্ধ একর পতিত জমিতে কমলার চাষ করেছি। অনেক ভালো ফলন হয়েছে। কমলা উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য বেশি থাকায় তিনি কমলা চাষ করেন। মৌসুম ভেদে সারা বছরই বিভিন্ন ধরনের ফল পাওয়া যাচ্ছে। সমন্বিত কৃষি ব্যবস্থাপনায় চাষাবাদ করে কাজী আনিছ কৃষি বিপ্লবে আশা আলো দেখছে।

জন্মভূমি ডেস্ক October 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আজ মহানবমী, ও তার ইতিহাস ও তাৎপর্য
Next Article দশমিনায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি, জানালেন গণপূর্ত উপদেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 48 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
বরিশাল

পটুয়াখালী-৩ আসনে ভিপি নুর বিজয়ী

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

মাদারীপুরে ৩ টি আসনেই নতুন মুখের এমপি

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?