By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
বরিশাল

দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

Last updated: 2026/02/17 at 3:05 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের ফসলি জমিসহ চরাঞ্চলে চলতি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি পাওয়ায় বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। দিগন্তজোড়া ফসলের মাঠে হলুদ ফুলে সকলের মন জুড়িয়ে এখন ফুল থেকে ফল বের হয়ে আসছে। সরিষার প্রত্যেকটি গাছে ফলের দানা দেখে কৃষকরা বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে উপজেলায় সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষক ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর আশা করছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে জানা গেছে, এই বছর অত্র উপজেলায় ১হাজার ৫শত হেক্টর জমিতে সরিষার চাষাবাদ করা হয়। গত বছর থেকে ৩ শত হেক্টর বেশী জমিতে সরিষার চাষ করা হয়। উপজেলা কৃষি বিভাগ কৃষকদেরকে সরিষা বারি-১৪ বীজ,সার,কিটনাশক দিয়ে সহায়তা করে ছিল। প্রতি বছর তেলের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকরা সরিষার আবাদের দিকে ঝুঁকে পড়ছে। চাহিদা ও লাভজনক হওয়ায় কৃষকরা অধিক পরিমান জমিতে সরিষার আবাদ করেছে। তৈলবীজ হিসাবে সরিষা চাষ করেই অনেক কৃষক বাড়তি লাভের স্বপ্ন দেখছে।
উপজেলা কৃষি বিভাগ সরিষা চাষে কৃষকদেরকে চাষাবাদে উৎসাহ করতে বিভিন্ন প্রনোদনা দিয়েছে। কৃষকদেরকে বিনামূল্যে সরিষার বীজসহ অন্যান্য কৃষিপন্য দিয়ে ছিল। উপজেলার রনগোপালদী ইউনিয়নের কৃষক আনোয়ার হোসেন বলেন,সরকারীভাবে বীজ ও সার পেয়েছি। উপজেলা কৃষি বিভাগ সর্বদা সার্বিক পরামর্শ প্রদান করায় সরিষার চাষ ভালভাবে করতে পারছি। আবহাওয়া অনুকুলে থাকলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বাজারে চাহিদা বাড়লে ভাল দাম পাওয়া যাবে বলে কৃষকরা মনে করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ দৈনিক সংবাদ প্রতিনিধিকে জানান, দেশে তৈল বীজের চাহিদার কথা বিবেচনা করেই এই বছর উপজেলায় অধিক পরিমান জমিতে সরিষার চাষ করা হয়। দশমিনাকে কৃষি বান্ধব উপজেলা হিসাবে পরিচিত করতে কৃষক পর্যায়ে দপ্তরের সকল কর্মকর্তারা নিরলস ভাবে কাজ করছে। চলতি মৌসুমে সরিষার লক্ষ্যমাত্রার চাইতে অধিক পরিমান জমিতে সরিষা আবাদ করায় বাম্পার ফলন হবে। জমিতে সরিষার ফলন দেখে কৃষকরা বেশ খুশি হয়েছে। বর্তমানে আবহাওয়া অনুকুলে রয়েছে,তাই সরিষার উৎপাদনও বৃদ্ধি পাবে।

জন্মভূমি ডেস্ক February 18, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো
Next Article দক্ষিণাঞ্চলে লবণাক্ততার বিপদ!
আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 54 minutes ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 1 hour ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 days ago
বরিশাল

মাদারীপুরে মাইক্রো চালক আরিফের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 7 days ago
বরিশাল

দশমিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?