
আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালী-৩(দশমিনা-গলাচিপা) আসনের গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি এবং বিএনপি সমর্থিত প্রার্থী ট্রাক প্রতীকের নুরুল হক নুরের বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সমর্থকরা সংবাদ সম্মেলন করেছে। উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আলীম তালুকদার। তিনি লিখিত বক্তব্যে বলেন,স্বতস্ত্র প্রার্থী হাসান মামুন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়। অভিযোগে বলা হয়,গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপির জোট প্রার্থী হওয়ার পর থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরকে ভয়ভীতি প্রদর্শন,অসংলগ্ন বক্তব্য ও হুমকি দিয়ে নির্বাচনের পরিবেশ অশান্ত করছে। তার নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও লিফলেটে বিএনপির চেয়ারম্যানের ছবি ব্যবহার করেছে।উপজেলা পরিষদের সামনে রঙিন বিলবোর্ড স্থাপন করেছে যা আচরনবিধির সুস্পষ্ট লংযন। এছাড়া নুরুল হক নুরের স্ত্রী একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্ত্বেও ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনা করছে। নুরের অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মী-সমর্থকদে মারধরের অভিযোগও সংবাদ সম্মেলনে তুলে ধরেন। সংবাদ সরম্মলনে উপস্থিত ছিলেন বিলুপ্ত উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট খোরশেদ আলম, রুহুল আমিন মোল্লা, মো.মোফাজ্জল হোসেন, মিজানুর রহমান জোমাদ্দার,ওহাব হোনে চৌধুরী,ফখরুজ্জামান বাদল,হুমায়ুন কবির মিলন,মাসুদুর রহমান পঞ্চায়েত,এডভোকেট এনামুল হক রতন প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত