By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দস্যু-আতঙ্কে সাগরে যেতে ভয় জেলেদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > দস্যু-আতঙ্কে সাগরে যেতে ভয় জেলেদের
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

দস্যু-আতঙ্কে সাগরে যেতে ভয় জেলেদের

Last updated: 2025/02/26 at 1:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : জলদস্যুদের আতঙ্কে বাগেরহাটের দুবলার চর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন জেলেরা। তিন সপ্তাহ আগে দস্যুদের হাতে অপহরণের শিকার ১৫ জেলের মধ্যে ১০ জন মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। এখনো একটি ট্রলারসহ জিম্মি রয়েছেন ৫ জেলে।
দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ জানান, গত ২৬ জানুয়ারি রাতে মান্দারবাড়ীয়ার কাছে বঙ্গোপসাগর থেকে দুবলারচরের ১৫ জেলেকে অপহরণ করা হয়। তাঁদের মধ্যে ১০ জেলে জনপ্রতি ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তিন-চার দিন আগে বাড়ি ফিরেছেন।
এখনো জিম্মি থাকা জেলেরা হলেন শাহজাহান, রিপন, নাথন বিশ্বাস ও মতিয়ার। অপরজনের নাম জানা যায়নি। মুক্তি পাওয়া হতদরিদ্র জেলেরা জমি বন্ধক ও চড়া সুদে ঋণ নিয়ে জলদস্যুদের টাকা দিতে বাধ্য হয়েছেন। টাকা জোগাড় করতে না পারায় দস্যুদের কবল থেকে ছাড়া পাচ্ছেন না ৫ জন।
কামাল উদ্দিন জানান, সাগরে দু-তিনটি জলদস্যু দলের আনাগোনা রয়েছে। দুবলারচরে কোস্ট গার্ড ও র‍্যাবের দুটি ঘাঁটি নির্মাণ করা হলেও তাদের নেই সাগরে চলাচল উপযোগী দ্রুতগামী নৌযানসহ প্রয়োজনীয় জনবল ও সামগ্রী।
সাতক্ষীরার শ্যামনগরের বন্যতলা গ্রামের মৎস্যজীবী আবু তালেব হোসেন বলেন, জলদস্যুদের জনপ্রতি ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তিনি তাঁর ছেলে শাহআলম ও তাঁর ট্রলারের মাঝি আজহারুলকে মুক্ত করে এনেছেন। তিনি কয়েকটি ছাগল ও একটি মোটরসাইকেল বিক্রি এবং চড়া সুদে ঋণ নিয়ে মুক্তিপণের টাকা জোগাড় করেছেন।
এদিকে এখনো জিম্মি থাকা আশাশুনি উপজেলার চাকলা গ্রামের জেলে শাহজাহানের স্ত্রী নাজমা বেগম বলেন, তাঁর স্বামীর মুক্তির জন্য দস্যুদের ৩ লাখ টাকা দেওয়া হলেও এখনো তাঁকে ছেড়ে দেয়নি বলে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।
দুবলারচরের আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোহতাসিন ফরাজী জানান, জলদস্যুদের ভয়ে জেলেরা সাগরে যেতে সাহস পাচ্ছেন না। দস্যু দমন করতে না পারলে জেলেরা মাছ ধরা বন্ধ রেখে অন্য পেশায় যেতে বাধ্য হবেন।
১৮ ফেব্রুয়ারি শরণখোলা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সাগরে জলদস্যুদের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। সেই সঙ্গে দস্যুদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, জেলে জিম্মির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। ২৬ জানুয়ারি দুবলারচরে অস্ত্রসহ আটক তিন জলদস্যুর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এদিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী খালে পাঁচ বনদস্য বাহিনী দাবি বেড়াচ্ছে সুযোগ পেলে বনজীবীদের মোটা অংকের মুক্তিপণের দাবিতে অপহরণ করছে বনজীবীরা বনদর্শীদের মুক্তিপণ আর অভয়ারণ্যের কারণে সুন্দরবনে যেতে চাচ্ছেনা অনেকেই বিকল্প পেশায় চলে গেছেন কেউ গেছেন ইটের ভাটায় আবার কেউবা গেছেন ঢাকায় বিভিন্ন কাজে এই সমস্ত বনদস্যরা আওয়ামী লীগ সরকারের আমলে অস্ত্র গোলাবারুদ সরকারের কাছে জমা দিয়ে আত্মসমর্পণ করেছিল আওয়ামী লীগ সরকারের গণঅভ্যুত্থানের পর আবারো তারা সক্রিয়ভাবে সুন্দরবনে অত্যাধুনিক অস্ত্র নিয়ে দশ্যতার কাজে নিয়োজিত হয়েছেন, জেলেরা সুন্দরবনে না যেতে পারায় অন্যদিকে বনবিভাগের রাজস্ব ঘাটতি পড়েছে বলে বনবিভাগের বিভিন্ন রাজস্ব অফিস থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ‍,

সিনিয়র করেস্পন্ডেন্ট March 28, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাকোপে মন্দিরের গোপাল মূর্তি চুরি
Next Article রমজানে রোজা রাখা যাদের জন্য বাধ্যতামূলক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরা বরসা এনজিওর ফাঁদে হাজার কোটি টাকা ,পাওনাদাররা কাঁদবে আর কতদিন

By Correspondent 6 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন

By Correspondent 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?