
বাজুয়া (দাকোপ) প্রতিনিধিঃ খুলনার দাকোপ উপজেলায় লাউডোব গ্রাম থেকে থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসাপ বিক্রির সময় হাতে নাতে ১ জন আটক। আতপর সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য পালাতক রয়েছে। দাকোপ থানা পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮জুলাই দিবাগত গভীর রাতে ৩ নং লাউডব ইউনিয়নে লাউডোব গ্রামের প্রফুল্ল কয়াল এর পুত্র মহিম
কয়াল(৫০), জিনাদআলী শেখ এর পুত্র আকরাম শেখ (৪৮), নুরআলী শেখ এর পুত্র মাসুদ শেখ (২৮) ও মাসুদ শেখ এর স্ত্রী নাসমিন শেখ(২২) নামের একটি সংঘবদ্ধ চক্র লাউডোব পশ্চিম পাডা গ্রামের বাড়ীর পাশে ফাঁকা জায়গায় অবৈধভাবে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষক বিকিকিনি করছিল। এমন সময় ঐ স্হানে হঠাৎ উপস্থিত হয় দাকোপ থানা পুলিশের এস আই বিজয় কৃষ্ণ কর্মকার।, আজমীর হোসেন, সহ কনস্টেবল হেলালুর
রহমান, মোল্লা নাইমুর,ও বিশ্বজিৎ এ পুলিশ ফোর্সের একটি চৌকুস দল। ঘটনা স্হলে থেকে নিষিদ্ধ একটি জীবিত ১৪. ৫ ইঞ্জি লম্বা তক্ষক সহ হাতেনাতে মহিম কয়ালকে আটক করে। পরে আকরাম, মাসুম, ও নাসমিন এ ৩ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে সক্ষম হয়। পরবর্তীতে থানায় এসে ধৃত মহিম কয়াল কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে পলাতক ঐ তিন জন আসামির নামে বলে তারা এ তক্ষক সাপ
পাচার চক্রের সক্রিয় সদস্যছিল। থানায় একটি নিষিদ্ধ বন্যপ্রানী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ৪ জনকে আসামী করে ধৃত মহিম কয়ালকে জেল হাজতে পাঠানো হয়েছে এব্যাপারে দাকোপ থানা পুলিশ ইনচার্জ উজ্জ্বল কুমার দক্ত বলেন আসামী দের বিরুদ্ধে নিষিদ্ধ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো এবং এধরণের অবৈধ পাচারকারী চক্রের বিরুদ্ধে এমন ধরনের অভিযান অব্যহত থাকবে।