
দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে আমন মৌসুমে উচ্চ ফলনশীল ব্রি ধান ৮৭ চাষাবাদের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক ফসল কর্তন, কৃষকদের প্রদর্শনীর উপর মাঠ দিবস ও বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসিআইএআর অষ্ট্রেলিয়া ও কেজিএফ বাংলাদেশ‘র প্রকল্পের অর্থায়নে উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ গাজীপুর এ মাঠ দিবসের আয়োজন করেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খোনা জাইকা ব্রিজ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. প্রিয় লাল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তৃতা করেন ব্রি সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা দেবজিৎ রায়, এনজিও সুশিলনের প্রতিনিধি মহা নাম ব্রত। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রকল্পের মাঠ কর্মি শরিফুল ইসলাম, কৃষক রাসেল মোল্যা, দেবাশীষ গাইন, মুক্তা বেগম প্রমুখ। এসময় এলাকার কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।