By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দাকোপে ঠাকুরুন বাড়ি জলমহাল ভোগদখলের চেষ্টার অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দাকোপে ঠাকুরুন বাড়ি জলমহাল ভোগদখলের চেষ্টার অভিযোগ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দাকোপে ঠাকুরুন বাড়ি জলমহাল ভোগদখলের চেষ্টার অভিযোগ

Last updated: 2025/02/26 at 6:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

বিধান চন্দ্র ঘোষ, দাকোপ (খুলনা) : খুলনার দাকোপে ঠাকুরুন বাড়ি বদ্ধ জলমহালটি এলাকার এক শ্রেনীর কুচক্রী ও স্বার্থন্বেষী মহল ইজারা নিয়ে জবরদখল করে ভোগদখলের পায়তারা করছে বলে অভিযো পাওয়া গেছে। এতে কৃষকদের ফসল উৎপাদন চরম ভাবে ব্যাহত হতে পারে। এমতাবস্থায় জলমহালটি আগামী বাংলা ১৪৩২ সনে জনগণের সার্থে ইজারা বন্ধ রাখার জন্য খুলনা জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। সম্প্রতি উপজেলার জয়নগর এলাকার মৃত আরশাদ মোড়লের ছেলে কৃষক হাফিজুর রহমান হাফিজ এ লিখিত আবেদনটি দায়ের করেন।
লিখিত আবেদন সূত্রে জানা গেছে, ঠাকুরুনবাড়ি বদ্ধ জলমহালটি উপজেলার শ্রীনগর কালিনগর মৌজায় ১ নম্বর খাস খতিয়ানের ১৪২০, ১০৯০, ১৪৩৩, ৯৫২ ও ৯৩৯ দাগে ২১.০৭ একর এবং জয়নগর এলাকায় অবস্থিত। জলমহালের (খাল) দুই পাশের্^ প্রায় চার হাজার বিঘা আবাদ যোগ্য জমি রয়েছে। এই খালের পানি ব্যবহার করে এলাকার হাজারো কৃষক ওই চার হাজার বিঘা জমিতে ফসল উৎপাদন করে থাকে। এ ছাড়া গবাদি পশুসহ খালের দুই পাশের্^র জনসাধারণের নিত্য নৈমেত্তিক কাজে এই খালের পানি ব্যবহার করে আসছে। তা ছাড়া খালটির ঠাকুরনবাড়ী বদ্ধ জলমহাল নাম করন করা হলেও ওই এলাকার পানি নিষ্কাশনে ২টি স্লুইচ গেইট, ৮টি ইউ ড্রেন এবং ১টি পানি উন্নয়ন বোর্ডের গেইট রয়েছে। আবার খালটিতে এলাকার অধিকাংশ মানুষের অমিষের চাহিদাও পুরন হয়।
কৃষক হাফিজুর রহমান হাফিজ জানান, নানা কারণে এলাকার কৃষক শ্রেনী পেশার মানুষের ঠাকুরুন বাড়ি খালের পানি খুবই প্রয়োজন। এ ছাড়া বৃষ্টি মৌসুমে জলবদ্ধতা নিরসনে খালটি জনসাধারণের জন্য মারাত্মক ভুমিকা পালন করে খাকে। তাই তিনি কৃষকের ফসল উৎপাদনের স্বার্থে জলমহালটি আগামী বাংলা ১৪৩২ সনে জনগণের স্বার্থে ইজারা বন্ধ রাখার জন্য খুলনা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন।
এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের জাহাঙ্গীর এ প্রতিবেদকে বলেন, অনুলিপির কপি পেয়েছি। যেহেতু ২০ একরের উর্দ্ধে সেহেতু জেলা প্রশাসক মহোদয়ের দপ্তর থেকে যে সিদ্ধান্ত নিবে সেটাই বাস্তবায়ন করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪, ধাঁরালো অস্ত্র উদ্ধার
Next Article দাকোপে পুনর্বাসন শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের গণশুনানী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?