By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দাকোপে লেকের পানির দুর্গন্ধে স্থানীয়দের চরম ভোগান্তি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দাকোপে লেকের পানির দুর্গন্ধে স্থানীয়দের চরম ভোগান্তি
খুলনা

দাকোপে লেকের পানির দুর্গন্ধে স্থানীয়দের চরম ভোগান্তি

Last updated: 2026/04/13 at 1:32 PM
জন্মভূমি ডেস্ক 3 days ago
Share
SHARE

বিধান চন্দ্র ঘোষ, দাকোপ  : খুলনার দাকোপে ঐতিয্যবাহি চালনা লেকে দীর্ঘদিন যাবৎ জমে রয়েছে কচুরিপানা| এমনকি এক বিন্দু পানিও ফাঁকা নেই| এই কচুরিপানা পচে পানি দূষিত হয়ে দুর্গন্ধ বের হচ্ছে| ফলে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে লেকের পানি| এতে আবার সাপ, মশা ও মাছির উৎপাতও বেড়েছে লেকের আশে পাশে এলাকায়| এতে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে| এই কচুরিপানা অপসারণ এবং লেকটি সংস্কার করে পানি ব্যবহারের উপযোগী করার দাবি জানিয়েছে এলাকাবাসি|
এলাকাবাসি সূত্রে জানা গেছে, বিগত দিনে এই চালনা লেকে গ্রাম বাংলার ঐতিয্যবাহি মহিলা ও পুরুষদের নৌকা বাইচ অনুষ্ঠিত হতো| এছাড়া পৌরসভা ও উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা উপভোগ করতো হাজার হাজার লোক| তাছাড়া ছোট ছোট ছেলে মেয়েদের সাঁতার শেখা, সাঁতার কাটা ও চালনা পৌরসভার ৫, ৬ এবং ৭ ন¤^র ওয়ার্ডের লোকজন গোসল, ধোয়া পালা ও রান্নার কাজে লেকটির পানি ২০ থেকে ২৫ বছর যাবৎ ব্যবহার করে আসছিলো| শুষ্কো মৌসুমে এসব ওয়ার্ডের লোকজনের এক মাত্র ভরসা এই লেকটির পানি| কিন্তু বর্তমানে বেশ কয়েক বছর যাবৎ বিশাল এই লেকটিতে জমে রয়েছে কচুরিপানা| দেখে যেনো মনে হয় সবুজে ঘেরা কোন মাঠ| লেকটিতে জমে থাকা কচুরিপানা পচে পানি দূষিত হয়ে দুর্গন্ধ বের হচ্ছে এবং সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে| ফলে ওই ৩টি ওয়ার্ডের প্রায় ৫ থেকে ৬ হাজার লোকজনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে| এছাড়া লেকের পাশে অবস্থিত নকুল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, চালনা আর্শিবাদ এবং এজি চার্জ স্কুলের শিক্ষার্থীদেরও| স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন এমন অবস্থা চলে আসলেও লেকটির কচুরিপানা অপসারণ বা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংস্কারে কোন উদ্যোগ নেয়নি উপজেলা প্রশাসন ও চালনা পৌরসভা কর্তৃপক্ষ|
চালনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম সাহাসহ আরো অনেকে জানান, এক মাত্র ভরসা লেকটিতে দীর্ঘদিন যাবৎ জমে থাকা কচুরিপানা পচে পানি দূষিত হয়ে দুর্গন্ধ বের হচ্ছে এবং সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে| এমনকি চুলকানি ও এলার্জির ভয়ে লেকের পানি কেউ ছুতেও পারে না| ফলে পৌরসভার ৩টি ওয়ার্ডের প্রায় ৫ থেকে ৬ হাজার লোকজনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে| তাছাড়া কচুরিপানা জমে থাকার কারণে সাপ , মশা ও মাছি উৎপাত বৃদ্ধি পেয়েছে চরম ভাবে| এমনকি সন্ধ্যার পরে কোন দোকানে মশার কামড়ের কারণে লোকজন বসতেও পারে না| লেকটির কচুরিপানা অপসারণ এবং সংস্কার করে পানি ব্যবহারের উপযোগী করার দাবি জানিয়ে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে| কিন্তু আজও পর্যন্ত কোন প্রতিকার পায়নি| তাছাড়া লেকটিতে পানির ফোয়ারা এবং চার পাশে বসার বেঞ্চ ˆতরী করে দিলে পৌরসভা তথা উপজেলাবাসির জন্য একটি আদর্শ বিনোদন কেন্দ্রে পরিনত হবে বলে মনে করেন তিনি|
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু বলেন, যেহেতু লেকটি পানি উন্নয়ন বোর্ডের| সেক্ষেত্রে লেকটির কচুরিপানা অপসারণে একটু জটিলতা আছে| পানি উন্নয়ন বোর্ডে চিঠি পাঠানো হয়েছে| ওখানকার রিপোর্ট ভালো আসলে পৌরসভা থেকে লেকটির কচুরিপানা পরিস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|
এব্যাপারে খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পাউবো-২) মোঃ জহির মাজহার এ প্রতিবেদককে জানান, চিঠিটি আমরা পেয়েছি| যাচাই বাছাই করে দেখা হচ্ছে| তবে অতি দ্রুত কচুরিপানা অপসারণে একটা ব্যবস্থা হবে|

জন্মভূমি ডেস্ক April 13, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি
Next Article দশমিনার বিস্তীর্ন মাঠ জুড়ে সূর্য্যমুখীর ফুল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

‘সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?