By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দাকোপে সরকারি জায়গায় গড়ে উঠছে পাকা স্থাপনা: প্রশাসন নীরব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দাকোপে সরকারি জায়গায় গড়ে উঠছে পাকা স্থাপনা: প্রশাসন নীরব
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দাকোপে সরকারি জায়গায় গড়ে উঠছে পাকা স্থাপনা: প্রশাসন নীরব

Last updated: 2024/11/21 at 3:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

পজেশন বিক্রি করে অবৈধ দখলদাররা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

বিধান চন্দ্র ঘোষ, দাকোপ : খুলনার দাকোপে বিভিন্ন এলাকায় যত্রতত্র সরকারি জায়গায় গড়ে উঠছে দ্বিতল ভবনের বসত বাড়ি ও দোকান ঘরসহ পাকা স্থাপনা। প্রশাসনের নাকের ডগায় দীর্ঘ দিন যাবৎ পানি উন্নয়ন বোর্ডের ও পেরিফেরি জায়গা দখল করে প্রতিনিয়ত এসব স্থাপনা গড়ে উঠলেও প্রশাসন রয়েছেন নীরব। পাশাপাশি ফুটপাতও দখলের হিড়িক পড়েছে। এতে সরকার একদিকে হাজার হাজার টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে। অন্যদিকে সরকারী এসব সম্পত্তির পজেশন বিক্রি করে অবৈধ দখলদাররা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
সরেজমিনে ঘুরে এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৃথক তিনটি দ্বীপের সমন্বয় গঠিত বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূল ঘেঁষা এই উপজেলা। পানি উন্নয়ন বোর্ডের ৩১, ৩২ ও ৩৩ পৃথক এই তিনটি পোল্ডারেও বিভক্ত। এসব পোল্ডারে উপজেলা সদর চালনা বাজার, কালিনগর বাজার, বাজুয়া বাজারসহ বেশ কয়েকটি ঐতিয্যবাহী বাজার রয়েছে। এছাড়া আরো প্রায় অর্ধ শতাধিক স্থানে রয়েছে ছোট ছোট বাজার। কয়েকটি বাজারে সরকারি পেরিফেরি ভূক্ত সম্পত্তিও রয়েছে। এসব বাজার এলাকায় ওয়াপদা বেড়িবাঁধের দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের ও পেরিফেরি ভূক্ত জায়গা দখল করে অবৈধ দখলদাররা প্রতিনিয়ত গড়ে তুলছে দ্বিতল ভবনের বসত বাড়ি, দোকান ঘরসহ বিভিন্ন পাকা স্থাপনা। পাশাপাশি ওয়াপদা রাস্তার ফুটপাতও দখল করে তৈরী করা হচ্ছে এসব স্থাপনার বারান্দা। অবৈধ এ দখল প্রতিযোগিতায় কতিপয় জনপ্রতিনিধি ও আ‘লীগের নেতা কর্মিরাও জড়িত। ফলে জনসাধারনের চলাচলের পথও দিন দিন সরু হয়ে আসছে। মাঝে মধ্যে আবার এসব সরকারী সম্পত্তির পজেশন বিক্রি করে অবৈধ এ দখলদাররা হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। বিগত তত্বাবধায়ক সরকারের আমলে এসব অধিকাংশ সম্পত্তি যৌথ বাহিনীর উদ্যোগে অবৈধ দখল মুক্ত হলেও পূনরায় আবার ওই দখলদারদের দখলে চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারী সম্পত্তি এভাবে দখলের প্রতিযোগীতা চলে আসলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো নীরব ভুমিকায় রয়েছে বলে এলাকার সচেতন মহলের অভিযোগ। সরকার একসনা লিজ দিলে প্রতি বছর কয়েক লাখ টাকা রাজস্ব বঞ্চিত না হয়ে বরং আয় হতো বলে ওই মহলটি মনে করেন। একই ভাবে সরকারী পেরিফেরি ও বিভিন্ন খালগুলো দখল করে অনুরুপ স্থাপনা তৈরি করেছে বলে অভিযোগ রয়েছে। ইতি মধ্যে বাজুয়া ও লাউডোব বাজার এলাকায় অবৈধ দখলদাররা বেশ কয়েকটি পজেশন বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আর বাজুয়া এলাকায় সদ্য গজিয়ে ওটা কতিপয় নেতা আর্থিক চুক্তিতে বিভিন্ন দোহাই দিয়ে অবৈধ স্থাপনা নির্মানে ও পজেশন বিক্রিতে দখলদারদের সহযোগিতা করছে বলে ব্যাপক গুণজন রয়েছে।
জয়নগর এলাকার হাফিজুর রহমান হাফিজ জানান, অনেক আগে থেকে ওয়াপদা বেড়িবাঁধের পাশে পাউবোর সরকারি সম্পত্তি অবৈধ দখলে ছিলো। কিন্তু কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ডের অধিনে উপজেলার ৩২ ও ৩৩ নম্বর পোল্ডারে বিশ^ ব্যাংকের অর্থায়নে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প ফেজ-১ (সিইআইপি-১) আওতায় ওয়াপদা বেড়িবাঁধ নির্মান হয়েছে। এ সময়ে ওয়াপদার পাশে যতো দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান বা অবৈধ দখলদার ছিলো তাদের প্রত্যেকে আর কখনো ওই জায়গা দখল করবে না মর্মে ষ্ট্যাম্পে অঙ্গিকার নামা দিয়ে জেলা প্রশাসকের জমি অধিগ্রহন শাখা থেকে ক্ষতিপূরন বাবদ মোটা অংকের টাকা উত্তোলন করে সকল স্থাপনা সরিয়ে নেয়। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সরকারি নির্দেশ উপেক্ষা করে কালিনগর বাজারসহ ৩২ ও ৩৩ পোল্ডারের বিভিন্ন এলাকায় পূনরায় আবার ওয়াপদা বেড়িবাঁধের শ্লোবে জোর পূর্বক পজেশন দখল করে দোকান ঘরসহ বিভিন্ন অবকাঠামো নির্মান করছে ওই দখলদাররা। ৩১ নম্বর পোল্ডারেও একই অবস্থা বিরাজমান। এছাড়া চালনা, বাজুয়া ও কালিনগর বাজারে সরকারি পেরিফেরি ভূক্ত সম্পত্তিতেও একই অবস্থা। তিনি অভিযোগ করে বলেন স্থাপনা নির্মানের সময় পানি উন্নয়ন বোর্ডে কেউ লিখিত অভিযোগ দিলে শুধুমাত্র নোটিশ দিয়েই দায় এড়িয়ে যান সংশ্লিষ্ঠ কর্মকর্তারা। দখলদাররা সেই নোটিশ অমান্য করে নির্মান কাজ চালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে আইনি কোন ব্যবস্থা নেওয়া হয় না। মাঝে মধ্যে আবার এই পজেশন বিক্রি করে দখলদাররা হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। সরকার যদি একসনা লিজ দিতো তাহলে বছরে কয়েক লক্ষ টাকা রাজস্ব আয় হতো এবং তা দিয়ে উন্নয়ন মূলক কাজ করা যেতো বলে তিনি মনে করেন।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের খুলনা পওর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন, অবৈধ দখলদারদের তালিকা করা হচ্ছে। তালিকার কাজ শেষ হলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর‘র কাছে জানতে চাইলে তিনি বলেন, পেরিফেরি ভূক্ত জায়গায় কোন পাকা স্থাপনা গড়ে তোলা যাবে না। আমি এখনই বানিশান্তা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে পাঠিয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মুক্তিযোদ্ধাদের স্বপ্নপূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
Next Article যশোরে হেমন্তকালীন কবিতা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

By Tanvir 4 minutes ago
জাতীয়

বাংলাদেশ-ভারত মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ : স্পিকার

By Tanvir 11 minutes ago
জাতীয়

তথ্যপ্রবাহের চেয়ে বড় চ্যালেঞ্জ অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য : তথ্যমন্ত্রী

By Tanvir 15 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
 

Loading Comments...
 

    Welcome Back!

    Sign in to your account

    Lost your password?