By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দিঘলিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের বেহাল অবস্থা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দিঘলিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের বেহাল অবস্থা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের বেহাল অবস্থা

Last updated: 2025/04/11 at 1:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া : খুলনার দিঘলিয়া উপজেলা সদর ইউনিয়নের দিঘলিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটির বেহাল অবস্থা বিরাজ করছে। পুরা ১তলা ভবনটির ছাদ ভেঙ্গে পড়ছে। ভীমও ফেটে গেছে এবং ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। পরিপূর্ণ ঝুকি ভবনের নিচে বসে চিকিৎসকগণ ও সংশ্লিষ্ট কর্মচারীরা দায়িত্ব পালন করে চলেছেন। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরণের বিপর্যয় ও দুর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা ও জানা যায়, দিঘলিয়া উপজেলার দিঘলিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটির এ ভবনটি ১৯৮২ সালে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর একতলা এ ভবনটি নির্মাণ করে। যে ভবনে রয়েছে নানা কাজে ব্যবহৃত মোট ৮টি কক্ষ।
দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার নিকটস্থ ৩৭ শতক জমির ওপর গড়ে ওঠে এ প্রতিষ্ঠানটি। যেখানে মেডিকেল অফিসার ও এফডব্লিউভি এর থাকার আবাসিক ভবনও রয়েছে। ভবনটি নির্মাণের পর ১০/১২ বছর আগে সরকারিভাবে নীতিমালা অনুযায়ী একবার সংস্কারও করা হয়েছে। ভবনটির বর্তমান অবস্থা এমন জরাজীর্ণ অবস্থায় এসে পৌঁছেছে যে পরিত্যাক্ত ভবনে রুপান্তরিত হয়েছে।
বর্তমানে এ জরাজীর্ণ ভবনটি অপসারণ করে নতুন ভবন নির্মাণ ছাড়া আর কোনো বিকল্প কিছু করার নেই। ভবনির এ জরাজীর্ণ অবস্থা খুলনা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলী সরেজমিনে পরিদর্শন করেছেন। এ দপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা জানা যায় নি। খুলনা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের ভবনটি সরেজমিনে পরিদর্শনের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৈনিক জন্মভূমি প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।
এদিকে এ স্বাস্থ্য কেন্দ্রে ১জন মেডিকেল অফিসার, ১ জন ফার্মাসিস্ট, ১জন অফিস সয়ায়কের পদ দীর্ঘদিন যাবত শূণ্য রয়েছে। যে কারণে স্বাভাবিক স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। বর্তমানে এখানে প্রতিদিন শতাধিক লোককে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। এখান থেকে প্রয়োজনীয় ঔষুধও আগত রোগীদের দেওয়া হয়। এখানে প্রসূতি মায়েদের ও শিশুদের স্বস্থ্য সেবাও দেওয়া হয়।
দিঘলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস জানান, ভবনটি এমনই জরাজীর্ণ অবস্থায় এসে দাঁড়িয়েছে যে আমাদের দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারিগণ চরম ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
দিঘলিয়া সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নাজমুল হালদার বলেন, আমি আমার নিজের স্বার্থকে বড় করে দেখি। এ প্রতিষ্ঠানটি আমার ওয়ার্ডে অবস্থিত। আমার এলাকার শত শত মা-বোনসহ সাধারণ মানুষ এখান থেকে প্রতিনিয়ত স্বাস্থ্য সেবা গ্রহণ করছে। আমার এলাকার এ প্রতিষ্ঠানটির ভবনের জরাজীর্ণ অবস্থা। এ ভবনটি অপসারণ করে নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমি জোর দাবী জানাচ্ছি।

 

সিনিয়র করেস্পন্ডেন্ট April 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে ‌পানির অভাবে কাশিমাড়ীর সিংহভাগ জমি ধান চাষ থেকে বঞ্চিত
Next Article দশমিনায় সূর্যমুখীর বাম্পার ফলনে চাষির মুখে হাসির ঝিলিক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?