By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে পত্রিকা বিলি করে চলছে দীপকের সংসার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে পত্রিকা বিলি করে চলছে দীপকের সংসার
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে পত্রিকা বিলি করে চলছে দীপকের সংসার

Last updated: 2024/01/15 at 3:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

এনায়েত করিম রাজিব, মোরেলগঞ্জ : “আজকে গরম খবর, জানতে পত্রিকা পড়ুন” এমনিভাবে ডাকতে থাকে পত্রিকার হকার। সকাল থেকে শহরের অলিগলি রাস্তায়, বাসা বাড়ির সামনে, কিংবা হাটবাজারে পত্রিকা ফেরি করে হকারগন। হকারদের সম্পর্কে কেউ তেমন জানতে চান না। জানতে চান না তাদের সুখ-দুঃখের কথা। সমাজের আর দশটা মানুষের মতো তাদেরও আছে সুন্দর আগামীর স্বপ্ন, আছে জীবনের সুখের চেয়ে দুঃখের অনেক গল্প। কিন্তু তাদের জীবনপাতার গল্পগুলো লিখা হয় জীবন সংগ্রামের কাহিনী দিয়ে। নীরবে নিভৃতে তারা চালিয়ে যায় জীবন সংগ্রাম।

তেমনি একজন হকার দীপক বিশ্বাস (৫৫)। তার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের চৌধুরী কাচারী গ্রামে । তার বাড়ি থেকে মোরেলগঞ্জ শহর প্রায় ৫-৬ কি.মি. দূরে।

প্রতিদিন সকালে তিনি বাড়ি থেকে পায়ে হেটে উপজেলা শহরে এসে পত্রিকা নিয়ে মোরেলঞ্জ শহরের অলি-গলি, বাসা বাড়ি কিংবা অফিস-কার্যলয়ে পত্রিকা বিলি করে চলছে এই হকার।

শত শত পত্রিকার পাঠক ও গ্রাহকের পরিচিত নাম হকার দীপক । রাত পোহালেই যার অপেক্ষায় চেয়ে থাকে পাঠক ও গ্রাহকরা।
রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে দীর্ঘ ৪০ বৎসরেরও বেশি সময় ধরে গ্রাহকের দ্বারে দ্বারে পত্রিকা পৌঁছে দেন হকার দীপক বিশ্বাস। সব প্রতিকূলতা পেরিয়ে তিনি পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

অনেক কষ্টে কাটছে তার জীবন। পত্রিকা বিক্রি করে যা উপার্জন হয় তা ২ছেলের লেখাপড়া খরচ এবং পরিবারের ভরণপোষণ মেটাতেই শেষ। তার নিজস্ব স্বাদ আহ্লাদ বলতে কিছুই নেই। পত্রিকা বিক্রি থেকে যা রোজগার হয় তা দিয়ে কোনমতে দিনাতিপাত করছেন এই হকার দিপক।

এ বিষয়ে জানতে চাইলে জন্মভূমি প্রতিবেদককে জানান, আমার বাবা ঋষিকেশ বিশ্বাসের হাত ধরেই এ পেশা বেছে নিয়েছি পত্রিকা বিক্রির। আর কোন কাজও শিখি নাই। প্রতিদিনকার আয় দিয়ে চলে ২ সন্তান, স্ত্রী ও নিজের ভরনপোষণ । বড় ছেলে এইচ এস সি পরিক্ষার্থী ও ছোট ছেলে নবম শ্রেণিতে পড়াশুনা করছে। সন্তানদের ভবিষ্যত নিয়েও শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আগে প্রতিদিন শ’পাঁচেক পত্রিকা বিক্রি করলেও এখন সে দিন আর নেই। মানুষ প্রিন্ট পত্রিকা বা কাগজে ছাপা পত্রিকা খুব একটা পড়ে না বললেই চলে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আগেই দেশের খবর পেয়ে যায় মানুষ। কিছু পত্রিকা বিক্রি হয়, যারা পুরোনো ক্রেতা আর বয়স্ক মানুষেরা। প্রায় ৪০ বছর ধরে পত্রিকা বিক্রি পেশার সাথে জড়িত। আগে ৪/৫ জন হকার থাকলেও, এখন আমি একাই বিক্রি করি। ছাড়তেও পারিনা। তবে মালিকের দেনা লাখ টাকার উপরে।কিন্তু এ দেনা কিভাবে পরিশোধ করবো তা জানা নেই।।তবে সম্পত্তি বলতে বাবার রেখে যাওয়া ১০ শতক বসত ভিটা ছাড়া আর কিছুই নেই।

আমি প্রতিদিন সকালে দেশ ও দশের খবর সবার কাছে পৌঁছে দেই- অথচ আমার খবর নেয়ার কেউ নেই। সংবাদপত্র শিল্প টিকিয়ে রাখতে আমার মতো হকারদের ভূমিকা থাকলেও হকারদের ভাগ্য পরিরর্তনে কেউ এগিয়ে আসেনি। আজ সোমবার সকালে মোরেলগঞ্জ পৌর শহরের পুরাতন থানা রোডে পত্রিকা বিক্রি করতে করতে এভাবেই কথাগুলো অকপটে জানালেন দীপক বিশ্বাস।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মঠবাড়িয়ায় নবনির্বাচিত এমপি’র সাথে অফিসারদের পরিচিতি সভা
Next Article কুষ্টিয়ায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় দিনে দুপুরে ব্যবসায়িকে গুলি করে হত্যা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?