By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দুই সন্তান নিয়ে পথে পথে অন্তঃসত্ত্বা বর্ষা, নেশা-পরকীয়ায় ভেঙেছে সংসার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > দুই সন্তান নিয়ে পথে পথে অন্তঃসত্ত্বা বর্ষা, নেশা-পরকীয়ায় ভেঙেছে সংসার
যশোর

দুই সন্তান নিয়ে পথে পথে অন্তঃসত্ত্বা বর্ষা, নেশা-পরকীয়ায় ভেঙেছে সংসার

Last updated: 2026/03/03 at 12:46 PM
জন্মভূমি ডেস্ক 1 hour ago
Share
SHARE
লায়লা পারভীন, যশোর : ভালোবাসার টানে প্রায় ১৫ বছর আগে ঘর বেঁধেছিলেন বর্ষা খাতুন ও গোলাম রসুল। অভাব-অনটনের মাঝেও বাবার বাড়ির সহযোগিতায় গড়ে উঠেছিল ছোট্ট সংসার। কিন্তু স্বামীর নেশা, পরকীয়া ও ঋণের বোঝায় আজ সেই সংসার ভেঙে চুরমার। দুই সন্তানকে সঙ্গে নিয়ে অন্তঃসত্ত্বা বর্ষা এখন দিশেহারা।
যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বানিয়ানি গ্রামের রাজ্জাক মন্ডলের মেয়ে বর্ষা খাতুনের সঙ্গে ২০১২ সালে বিয়ে হয় নিছার বিশ্বাসের ছেলে গোলাম রসুলের। রসুলের নিজস্ব ভিটেমাটি না থাকায় বর্ষার পরিবারই তাকে আশ্রয় দেয়। শহরের প্যারিস রোড এলাকায় ফুলের চারার দোকানও করে দেন বর্ষার ভাইয়েরা।
অভিযোগ রয়েছে, রসুল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত হয়ে পড়েন। সম্প্রতি তিনি নিজের মামাতো শ্যালকের স্ত্রী শারমিন সুলতানা তন্নীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। যাওয়ার আগে বিভিন্ন এনজিও ও ব্যক্তি সূত্রে প্রায় ১০ লাখ টাকা ঋণ নিয়ে সেই দায়ভার স্ত্রীর ওপর চাপিয়ে যান।
পরিবারের দাবি, কিছুদিন আগে যশোরে ফিরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হলে বর্ষার পরিবারই তার চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু সুস্থ হওয়ার পর কৃতজ্ঞতা জানানোর পরিবর্তে উল্টো বর্ষার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন রসুল। এছাড়া অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়মিত ফোনে হত্যার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
বর্ষার ১২ বছর বয়সী ছেলে মো. রাতুল ও তিন বছরের ছেলে মো. আরিয়ান বর্তমানে মায়ের সঙ্গেই রয়েছে। অন্যদিকে তন্নীর আড়াই বছরের ছেলে আরহামকেও ফেলে যাওয়া হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে দুই পরিবারের অন্তত ছয়জন সদস্য চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
কান্নাজড়িত কণ্ঠে বর্ষা বলেন, “সন্তান প্রসবের সময় প্রায় চলে এসেছে। এই সময়ে মানসিক শান্তি আর পুষ্টিকর খাবার দরকার। কিন্তু দেনাদারদের ভয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। আমার সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। আমি ন্যায়বিচার চাই।”
বর্ষার মামি স্বপ্না খাতুন জানান, তার ছেলের সংসারও ভেঙে গেছে। আড়াই বছরের শিশুকে রেখে পুত্রবধূ চলে যাওয়ায় পুরো পরিবার ভেঙে পড়েছে।
এ বিষয়ে গোলাম রসুলের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় সচেতন মহলও ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
জন্মভূমি ডেস্ক March 3, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
Next Article দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ
আরো পড়ুন
খুলনা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

By জন্মভূমি ডেস্ক 33 minutes ago
খুলনা

খুলনার ‘জিয়া হল’ রাজনৈতিক প্রতিহিংসায় ধুলিস্যাৎ

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

কলকাতা থেকে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

By জন্মভূমি ডেস্ক 23 hours ago
যশোর

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

By জন্মভূমি ডেস্ক 3 days ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?