By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দুবলারচরে আজ শেষ হচ্ছে তিনদিনের রাস উৎসব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > দুবলারচরে আজ শেষ হচ্ছে তিনদিনের রাস উৎসব
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

দুবলারচরে আজ শেষ হচ্ছে তিনদিনের রাস উৎসব

Last updated: 2025/11/04 at 10:14 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

দুবলারচর থেকে শেখ মোহাম্মদ আলী : পূর্ব সুন্দরবনের দুবলার আলোরকোলে সাগরের প্রথম জোয়ারে পূণ্যস্নানের মধ্য দিয়ে আজ বুধবার প্রতুষে শেষ হবে তিন দিনের রাস উতসব। এবারের রাস উৎসবে প্রায় ১৪ হাজার পুণ্যার্থী অংশ নিয়েছেন। গত সোমবার থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক রাস উৎসব। বঙ্গোপসাগরের তীরে প্রায় ২০০ বছর ধরে চলে আসা এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে সুন্দরবনে বিরাজ করছে এক উৎসবের আমেজ। এদিকে, রাস উৎসবে আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বনবিভাগ, কোষ্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত রয়েছেন। উৎসবস্থল ও আশপাশের বনের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে। পাশপাশি হরিণ ও বন্যপ্রাণি শিকাররোধ এবং দস্যু দমনেও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, রাস পূর্ণিমার পূজা ও পূণ্যস্নান উপলক্ষ্যে তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের জানমালের নিরাপত্তায় কোস্টগার্ড সার্বক্ষণিক কাজ করছে। উৎসবকে কেন্দ্র করে কোনো ধরণের অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে আমাদের (কোস্টগার্ড) একাধিক স্টেশন ও আউটপোস্টের সদস্য এবং ডুবুরি দল প্রস্তুত রয়েছে। এছাড়া সুন্দরবন ও উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের নিয়মিত টহল ও অভিযান পরিচালিত হচ্ছে। কোস্টগার্ডে মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক আরো বলেন, রাস পূর্ণিমার পূজা ও পূণ্যস্নান উপলক্ষ্যে আসা তীর্থযাত্রীদের কোনো ধরণের সমস্যা বা অন্য যে কোনো প্রয়োজনে দ্রুত সেবা পেতে ১৬১১১ এই জরুরি সেবা নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এবারের রাস উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশ করি। সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে উৎসবস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি হরিণ শিকার ও দস্যুদমনে বনবিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। ডিএফও রেজাউল করিম চৌধুরী আরো বলেন, এবছর রাস পূজায় সনাতন ধর্মের প্রায় ১৪ হাজার তীর্থযাত্রী উপস্থিত হয়েছেন। বুধবার (৫নভেম্বর) ভোরের সূর্যোদয়ের সময় সাগরের প্রথম জোয়ারের লোণা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই উৎসবের।

জন্মভূমি ডেস্ক November 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনাঞ্চলে ভেজাল খাদ্যদ্রব্যে বাজার সয়লাব
Next Article সাতক্ষীরায় ১৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
অর্থনীতিজাতীয়

এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?