By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দুর্গাপূজায় প্রধান ফোকাল পয়েন্ট কর্মকর্তা খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > দুর্গাপূজায় প্রধান ফোকাল পয়েন্ট কর্মকর্তা খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন
সাতক্ষীরা

দুর্গাপূজায় প্রধান ফোকাল পয়েন্ট কর্মকর্তা খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন

Last updated: 2025/10/01 at 2:54 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

তালা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা করে দায়িত্ব প্রদান করেছেন রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম। এবারের শারদীয় দুর্গাপূজায় খুলনা রেঞ্জের ১০ (দশ)টি জেলায় মোট ৪৭০২টি ম-পে পূজা উদযাপিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রতিটি ম-পে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ দিনে ও রাতে টহলের মাধ্যমে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। খুলনা রেঞ্জে পূজা শুরু হতে শেষ পর্যন্ত দুস্কৃতিকারী কর্তৃক পূজা কেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় উৎসাহ উদ্দীপনার সাথে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য অতিরিক্ত ডিআইজি জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম, ফোকাল পয়েন্ট কর্মকর্তা এর অধীনে স্ব স্ব জেলার পুলিশ সুপারকে অবজারভার ও স্ব স্ব থানার অফিসার ইনচার্জকে রেসপ-ার হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। ফোকাল পয়েন্ট কর্মকর্তা জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ এ সংক্রান্তে সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য স্ব স্ব জেলার পুলিশ সুপারকে অবজারভার ও স্ব স্ব থানার অফিসার ইনচার্জকে রেসপ-ার হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নিম্নোক্ত দিক-নির্দেশনা প্রদান করছেন- সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন ধর্মের গণ্য-মান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, পূজা চলাকালে হাউজি, জুয়া, আতশবাজি ও পটকা ফুটানো বন্ধ করা, মাদকের ব্যবহার, ইভটিজিং ও ছিনতাই প্রতিরোধের ব্যবস্থা করা, সকল সময়ে কেন্দ্রীয় ও স্থানীয় পূজা উদযাপন কমিটির সাথে যোগাযোগ ও সমন্বয় রাখা, বিসর্জনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা ইত্যাদি। দুস্কৃতিকারী কর্তৃক উল্লিখিত যে কোন কর্মকা- কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানের নজরে আসলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ, মোবাইল নম্বর-০১৩২০১৩৯৮০৪, অবজারভার-পুলিশ সুপার, খুলনা, মোবা-০১৩২০১৪০১০০, পুলিশ সুপার বাগেরহাট, মোবা-০১৩২০১৪১১০০, পুলিশ সুপার সাতক্ষীরা, মোবা-০১৩২০১৪২১০০, পুলিশ সুপার যশোর, মোবা-০১৩২০১৪৩১০০, পুলিশ সুপার ঝিনাইদহ, মোবা-০১৩২০১৪৪১০০, পুলিশ সুপার মাগুরা, মোবা-০১৩২০১৪৫১০০, পুলিশ সুপার নড়াইল, মোবা-০১৩২০১৪৬১০০, পুলিশ সুপার কুষ্টিয়া, মোবা-০১৩২০১৪৭১০০, পুলিশ সুপার চুয়াডাঙ্গা, মোবা-০১৩২০১৪৮১০০, পুলিশ সুপার মেহেরপুর, মোবা-০১৩২০১৪৯১০০ নম্বরে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

জন্মভূমি ডেস্ক October 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভেড়ামারায় বিশ্ব প্রবীণ দিবস পালিত
Next Article খুলনায় ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি, জানালেন গণপূর্ত উপদেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 40 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 5 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
সাতক্ষীরা

ওষুধ নয়, মানুষের জীবন নিয়ে ব্যবসা এ ব্যবসা শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?