By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দুর্নীতিবাজদের ছবি পাবলিক টয়লেটের কমোডে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > দুর্নীতিবাজদের ছবি পাবলিক টয়লেটের কমোডে
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

দুর্নীতিবাজদের ছবি পাবলিক টয়লেটের কমোডে

Last updated: 2024/01/13 at 2:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ‘কয়েকজন ব্যক্তির ছবিযুক্ত টয়লেটে এক ব্যক্তি মূত্রত্যাগ করছেন’ এমন একটি ছবি প্রচার হচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ছবির সঙ্গে কিছু তথ্য রয়েছে। তবে বাংলাদেশের পাবলিক টয়লেটে কী এ ধরনের ছবি দেখতে পাওয়া যাবে? আইসল্যান্ডে প্রতি বছর দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করা হয়। পরবর্তী এক বছরের জন্য দুর্নীতিবাজদের ছবি সারা দেশের টয়লেটগুলোর ইউরিনাল কমোডে এভাবেই রাখা হয়। যাতে জনগণ তাদের মুখে প্রস্রাব করে ঘৃণা জানাতে পারেন। সম্প্রতি টিকটকসহ ফেসবুকে ছবিটি এসব তথ্য প্রচার হতে দেখা গেছে।

অনুসন্ধানে এ সম্পর্কিত সম্ভাব্য সবচেয়ে পুরনো পোস্টটি খুঁজে পাওয়া যায় নরেন্দ্র কুম্ভত নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের টুইটে। ২০১৫ সালের ২৪ অক্টোবর প্রচারিত টুইটটিতে বলা হয়, ‘আইসল্যান্ডের নাগরিকরা মূত্রত্যাগের স্থানে দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছবি লাগিয়েছে। ভারতীয়দেরও দুর্নীতির বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া উচিত।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গে ২০১৬ সালের ৩১ মার্চ আইসল্যান্ড নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, ‘আইসল্যান্ডই পৃথিবীর একমাত্র দেশ, যারা ২০০৮ সালে আর্থিক সংকটের পর দেশটির শীর্ষ ব্যাংক কর্মকর্তাদের কারাগারে পাঠিয়েছিল। প্রতিবেদনটিতে আইসল্যান্ডের একটি কারাগারের বর্ণনা দিয়ে বলা হয়, ওই কারাগারে ২০০৮ সালে আইসল্যান্ডে আর্থিক সংকটের সঙ্গে জড়িত ব্যাংক প্রধানরা তাদের সাজা ভোগ করছেন।’

প্রাসঙ্গিক বিভিন্ন কিওয়ার্ড অনুসন্ধানে দেশটিতে দুর্নীতিতে অবস্থান, দুর্নীতির কারণে বিভিন্ন ব্যাংকার ও রাজনীতিবিদদের সাজার প্রসঙ্গেও জানা যায় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে।

এ ছাড়া আইসল্যান্ডে প্রতি বছর দুর্নীতিবাজদের তালিকা এবং তাদের ছবি পরবর্তী এক বছরের জন্য কমোডে জুড়ে দেওয়ার দাবিটির সঙ্গে যে ছবিটি প্রচার করা হয়Íসেটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, কিছু ব্যক্তির ছবির ওপর মূত্রত্যাগের ছবিটি তোলা হয় ২০০৯ সালের ২৫ এপ্রিল। ছবিটি বার্তা সংস্থা এএফপির ফটোগ্রাফার অলিভিয়ার মরিন আইসল্যান্ডের সেন্ট্রাল রিকজাভিকের সোদোমা বারের টয়লেট থেকে তুলেছেন। টয়লেটটিতে ওই সব সাবেক ব্যাংক কর্মকর্তার ছবি লাগানো হয়েছিল, যারা আইসল্যান্ডে ২০০৮ সালে আর্থিক বিপর্যয়ের পর পালিয়ে যায়। ওই সময় দেশটির অর্থনৈতিক পতনের সাত মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল। অর্থাৎ ২০০৮ সালে ব্যাংক খাতে দুর্নীতির কারণে ব্যাপক আর্থিক সংকটে পড়ে ইউরোপের দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। এ ঘটনায় দেশটির শীর্ষ ব্যাংক কর্মকর্তাদের কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় দেশটির ক্ষমতাসীন সরকারের পতন হয়। পরে ২০০৯ সালের শুরুর দিকে দেশটিতে পুনরায় নির্বাচন হয়। ওই সময় প্রতিবাদের অংশ হিসেবে দেশটির রাজধানীর একটি বারের টয়লেটে আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত কিছু সাবেক ব্যাংক কর্মকর্তার ছবি লাগিয়ে দেওয়া হয়। ওই ছবির সঙ্গে আইসল্যান্ডে প্রতি বছর দুর্নীতিবাজদের তালিকা প্রকাশের একটি দাবি ভিত্তিহীনভাবে জুড়ে দিয়ে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে আসছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
Next Article ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 50 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?