By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দুর্নীত দমন কমিশন হচ্ছে বিএনপি দমন কমিশন : কায়সার কামাল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দুর্নীত দমন কমিশন হচ্ছে বিএনপি দমন কমিশন : কায়সার কামাল
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুর্নীত দমন কমিশন হচ্ছে বিএনপি দমন কমিশন : কায়সার কামাল

Last updated: 2023/08/02 at 5:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিএনপি দমন কমিশন বলে অবহিত করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, দুর্নীত দমন কমিশন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সরাসরি নিয়ন্ত্রিত। যে কারণে মানুষ বিশ্বাস করে, দুর্নীত দমন কমিশন হচ্ছে বিএনপি দমন কমিশন।

বুধবার (২ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা বার ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এ সময় ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যখন সারা দেশে লাখো-কোটি জনতা এক এবং ঐক্যবদ্ধ, আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যখন আমরা উপনীত, ঠিক তখনই রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ মামলাটি হাজির করা হয়েছে। না হলে এ মামলা আসার কথা নয়।

তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আইনের শাসন কায়েম হবে না। আমরা আইনজীবী সমাজ রাস্তায় নেমে এসেছি। ফ্যাসিজমের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাবো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলার রায় ঘোষণা করা হবে বুধবার (২ আগস্ট)। দুপুরে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

এদিকে, এ মামলার রায়কে ঘিরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মুখোমুখি অবস্থান নিয়েছেন বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীরা। এ সময় তাদের পাল্টাপাল্টি স্লোগান দিতেও দেখা গেছে। এতে আদালত প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এদিন সকাল ১০টায় বৃষ্টি উপেক্ষা করে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। ‘ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়েশি রায়ের বিরুদ্ধে ও বাতিলের দাবিতে’ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা বার ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় তাদের সরকার বিরোধী ও বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

অন্যদিক দুপুর ১২টার দিকে আদালতের সামনে অবস্থান নেন আওয়মীপন্থী আইনজীবীরা। এ সময় তারা তারেক রহমানের ফাঁসি চাওয়াসহ বিএনপি বিরোধী ও সরকারের পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিন সকাল থেকেই আদালত পাড়ায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। এমনকি মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ সদস্যও।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডেঙ্গু প্রতিরোধে জাদুকরী কোনো সমাধান নেই : মেয়র তাপস
Next Article তালায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে চাষিদের সফলতা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?