By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেড়ঘণ্টা পর গোল বাতিল, মরক্কোর কাছে আর্জেন্টিনার হার!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > দেড়ঘণ্টা পর গোল বাতিল, মরক্কোর কাছে আর্জেন্টিনার হার!
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

দেড়ঘণ্টা পর গোল বাতিল, মরক্কোর কাছে আর্জেন্টিনার হার!

Last updated: 2024/07/25 at 12:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ম্যাচ শেষের পরেও দেড়ঘণ্টার জন্য বসে রইলেন আর্জেন্টিনা এবং মরক্কোর ফুটবলাররা। অলিম্পিকের ফুটবল ইভেন্টের দুই দলের খেলা ২-২ গোলে ড্র ধরে নিয়েছিলেন সবাই। গণমাধ্যম কর্মীরাও এটাকেই ধরে নিয়েছিলেন ম্যাচের ফল। তবে এখানেও ছিল নাটক। ম্যাচ ভেন্যু সেইন্ট এতিয়েনের মাঠের ম্যানেজার জানালেন, ম্যাচ শেষ হয়নি। বাকি আছে ত্রিশ সেকেন্ডের খেলা।

অন্তিম মুহূর্তে আর্জেন্টিনার গোলের পর মরক্কোর ভক্ত মাঠে নেমেছিলেন। বাজি ছুঁড়ে মারা হয়েছিল আর্জেন্টাইন ফুটবলারদের দিকে। ফুটবলে পিচ ইনভেশন বা মাঠে ভক্তদের ঢুকে যাওয়ার ঘটনা নতুন না। তবে এরজন্য ম্যাচ থামিয়ে দেয়ার ঘটনা বিরল। তবে অলিম্পিকে মরক্কো এবং আর্জেন্টিনা ম্যাচে তাই ঘটল। খেলা থাকল বন্ধ। এরইমাঝে ঘটল অন্য ঘটনা।

ম্যাচের শেষ মিনিটে ক্রিশ্চিয়ান মেদিনার গোলে ২-২ গোলে সমতা এনেছিল আর্জেন্টিনা। দেড়ঘণ্টা পর জানানো হয়, অফসাইডে বাতিল হয়েছে সেই গোল। আর খেলা হবে আরও তিন মিনিট। দুই দলই স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আরেকবার মাঠে নেমেছে ৩ মিনিটের খেলা শেষ করতে। সেখানে আর্জেন্টিনা আর গোল পায়নি। আর গোল বাতিলের সুবাদে ২-১ গোলের জয় দিয়ে দারুণ এক সূচনা করে মরক্কো।

এদিন অবশ্য ফ্রান্সের মাঠে শুরু থেকেই বেশ চাপের মাঝে ছিল আর্জেন্টিনা। কদিন আগেই কোপা আমেরিকার শিরোপা উদযাপন করতে গিয়ে ফ্রান্স এবং কিলিয়ান এমবাপেকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তারই রেশ পড়ল খেলার মাঠে। আর্জেন্টিনার পায়ে বল গেলেই দুয়ো দিয়েছেন মাঠের দর্শকরা।

মাঠের খেলাতেও আর্জেন্টিনা এদিন ছিল পিছিয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে আর দ্বিতীয়ার্ধের শুরুতেই সোফিয়ানে রাহিমির গোলে ২-০ গোলের লিড পেয়ে যায় আফ্রিকান দলটি। সেখান থেকেই পরবর্তীতে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। রাহিমির দুই গোলের জবাব আর্জেন্টিনা দিয়েছে ৬৮ মিনিটে গুইলিয়ানো সিমিওনের গোলে।

আশরাফ হাকিমি ছিলেন মরক্কোর প্রধান তারকা। মাঠেও যার মিলেছে প্রভাব। প্রথমার্ধে ভুগিয়েছেন আর্জেন্টিনাকে। প্রথম গোলের উৎসটাও ছিলেন তিনি। ডানপ্রান্তে তার মাধ্যমেই আক্রমণের সূচনা। বিলাল আল খানোসের পা হয়ে বল যায় রাহিমির পায়ে। দুর্দান্ত এক গোলে প্রথমার্ধের যোগ করা সময়ে মরক্কোকে লিড এনে দেন রাহিমি। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে এসে তারই পেনাল্টি থেকে লিড দ্বিগুণ করে অ্যাটলাস লায়ন্স।

মরক্কোকে পেনাল্টি উপহার দিয়েছিলেন আর্জেন্টাইন রাইটব্যাক হুলিও সোলার। ৬৮ মিনিটে তিনিই অনেকটা প্রায়শ্চিত্ত করলেন অ্যাসিস্ট করে। তার নিখুঁত পাস থেকেই ক্লোজ রেঞ্জে গোল করেন বদলি নামা স্ট্রাইকার সিমিওনে। এরপরেই অবশ্য ম্যাচে শুরু হয় শরীরী ফুটবল। একের পর এক ফাউলের প্রদর্শনী দেখা গিয়েছে সেইন্ত এতিয়েনের পিচে।

আর্জেন্টিনাকে এরপর মরক্কো বেশ ভালোভাবেই সামাল দিয়েছে। কিন্তু ম্যাচের অন্তিম সময়ে নিজেদের আর রক্ষা করা হয়নি তাদের। জটলার মাঝে বল পেয়ে আর্জেন্টিনাকে স্বস্তির এক ড্র এনে দেন ক্রিশ্চিয়ান মেদিনা। এরপরেই মাঠে প্রবেশ করেন মরক্কোর ভক্তরা। আর্জেন্টিনার ভক্তদের ওপর হয়েছেন চড়াও। ম্যাচ বন্ধ করা হয় তখন। যদিও সেই সময় ভাবা হয়েছিল, ম্যাচই বুঝি শেষ করা হয়েছে। কিন্তু, শেষ পর্যন্ত নাটকীয় মুহূর্তের জন্ম দিয়ে আর্জেন্টিনার গোল হলো বাতিল। আর জয় তুলে নেয় মরক্কো।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
Next Article ড. মাহবুবুল হক আর নেই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 9 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়িকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন, ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?