By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেড় ঘণ্টায় আ.লীগের ১৯০ মনোনয়ন ফরম বিক্রি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দেড় ঘণ্টায় আ.লীগের ১৯০ মনোনয়ন ফরম বিক্রি
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

দেড় ঘণ্টায় আ.লীগের ১৯০ মনোনয়ন ফরম বিক্রি

Last updated: 2023/11/18 at 1:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রির প্রথম দেড় ঘণ্টায় প্রায় ১৯০টি ফরম বিক্রি হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করলেও বেলা ১১টার পর থেকেই দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দলের প্রথম মনোনয়ন ফরমটি শেখ হাসিনা সংগ্রহ করেছেন।

সরেজমিনে দেখা যায়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন সংগ্রহ করে বের হয়ে যাওয়ার পর মনোনয়নপ্রত্যার্শীদের ভিড় দেখা যায়। এসময় ব্যাপক চাপ পড়ে নেতাকর্মীদের। মিছিল নিয়ে প্রার্থীরা মনোনয়ন ফরম কিনতে কার্যালয়ে প্রবেশ করেন। আবার অনেক মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীরা ঢাকঢোল বাজিয়ে নৌকা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণায় এখন মুখরিত। দলীয় কার্যালয়ের পাশাপাশি আশপাশের এলাকা চলে যায় নেতাকর্মীদের দখলে।

জানা গেছে, আওয়ামী লীগের প্রথম মনোনয়ন ফরম শেখ হাসিনার পক্ষ থেকে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বিএম সাহাবউদ্দিন আজম। এরপর কেন্দ্রীয় নেতারাও দলীয় মনোনয়ন ফরম কিনেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিভাগ ৫১টা, চট্টগ্রাম বিভাগে ৪০টা, সিলেট বিভাগ ১১টা, ময়মনসিংহ বিভাগ ১৫টা, বরিশাল বিভাগে ১১টা, খুলনা বিভাগে ২২টা, রংপুর বিভাগ ১৭টা, রাজশাহী বিভাগ ২৩টা দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘মিধিলি’র আঘাতে ৭ জনের মৃত্যু
Next Article আ.লীগের প্রার্থী হতে চান অপু, মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবারও
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
খুলনামহানগর

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগের দুই প্রতিষ্ঠানে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
খুলনামহানগর

সুন্দরবনের কচিখালী ডিমেরচরে মালা ফাঁদসহ হরিণ শিকারী আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা এখন মাদক ও অস্ত্র কারবারীদের নিরাপদ রুট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌কাঁকড়া চাষে বদলে যাচ্ছে উপকূলের নারীর জীবন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?