By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেড় মাসে ৭ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু, ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > দেড় মাসে ৭ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু, ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

দেড় মাসে ৭ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু, ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র

Last updated: 2024/02/17 at 4:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে গত দেড় মাসে ৭ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে বাইডেন প্রশাসন। এই ঘটনা রুখতে ‘কড়া ব্যবস্থা’ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে মার্কিন সরকার।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা ও যোগাযোগ উপদেষ্টা জন কিরবি বলেন, ‘হিংসা মানা যায় না। সেটা জাতি, লিঙ্গ, ধর্ম বা অন্য কোনও কারণেই হোক না কেন। মার্কিন সরকার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।’ খবর নিউজ এইট্টিনের

তিনি বলেন, ‘এই ধরনের হামলা রুখতে রাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে একযোগে রাষ্ট্রপতি এবং প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। এমন আক্রমণ প্রতিহত করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। স্পষ্ট করে দিতে চাই, যারা এই ধরনের কাজ করছে, তারা জবাবদিহি দেওয়ার জন্য প্রস্তুত থাকুন।’

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজে একের পর এক ভারতীয় ছাত্রের মৃত্যুতে উদ্বিগ্ন প্রবাসী ভারতীয়রা। পাশাপাশি অন্যান্য দেশ থেকে পড়তে যাওয়া শিক্ষার্থীরাও শঙ্কিত। যেকোনো সময় এমন হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

২০২৪ সালের প্রথম দেড় মাসে ভারতীয় এবং ভারতীয়-আমেরিকান বংশোদ্ভূত ৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকেই পুরুষ এবং বয়স ২৫ বছর বা তার কম। এই ৭ ছাত্রের মধ্যে একজনকে পিটিয়ে মারা হয়, দুজনের কয়েকদিন নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধার হয়, দুজন আত্মহত্যা করেন এবং বাকি দুজনের ওভারডোজের কারণে মৃত্যু হয় বলে জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ২৫ শতাংশই ভারতীয়।

ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিরাগ শাহ বলেন, ‘ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের মৃত্যুর খবরে ভারতীয় ছাত্ররা আতঙ্কিত’। সংবাদসংস্থা এনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মৃত্যুর ঘটনাগুলো দেখে মনে হচ্ছে, এর একটা প্যাটার্ন আছে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন
Next Article ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধ করার হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 6 hours ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 6 hours ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 6 hours ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?