By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেবহাটায় আড়াই কি.মি. রাস্তা ভেঙে যাচ্ছে কলকাতার খালে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > দেবহাটায় আড়াই কি.মি. রাস্তা ভেঙে যাচ্ছে কলকাতার খালে
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

দেবহাটায় আড়াই কি.মি. রাস্তা ভেঙে যাচ্ছে কলকাতার খালে

Last updated: 2025/06/07 at 10:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর: সাতক্ষীরার সীমান্তবর্তি দেবহাটা উপজেলার চর-বালিথা থেকে বহেরার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের রাস্তা ভেঙে চলে যাচ্ছে কলকাতার খালে। ঝুঁকিপূর্ণ রাস্তাটি ভাঙলেই প্লাবিত হবে অন্তুত একডজন গ্রাম।
কলকাতার খাল! হ্যা এই কলকাতার খালই ছিল ওপার বাংলার জলপথে যোগাযোগের অন্যতম মাধ্যম। সেই কলকাতার খালের দুই পাশ দিয়ে চলে গেছে এলজিইডি’র রাস্তা। সম্প্রতি কলকাতার খালের সংযোগস্থলে দেয়া হয়েছে আড়াআড়ি বাঁধ। যার ফলে উপজেলার সড়কটির বহু জায়গা ভেঙে তলিয়ে গেছে খালে। ফলে গোটা এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে বলে জানালেন স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন সরকার (৬৯)।
শশাডাঙ্গা গ্রামের মাজেদ গাজী বলেন, এই সড়কটি ভাঙলে তিন উপজেলার যোগাযোগের রাস্তা কলকাতার খালে ভেসে যাবে। আর এলজিইডি কতৃপক্ষ বলছে খালের গতি আটকে জোয়ার বৃদ্ধির কারণে খালের দুইধারেরই পাকা রাস্তা ভাঙনের কবলে পড়েছে।
সাতক্ষীরার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সিনিয়র সহকারি প্রকৌশলী মো: রাজিউল্লাহ বলেন, স্থানীয় খালের গতি আটকানোর কারণে এই দুর্দশা সৃষ্টি হয়েছে। এলজিইডি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছে। উপজেলা এলডিইডিকে বিষয়টি দেখে করণীয় নির্ধারণ করতে বলা হয়েছে।
কদমখালী গ্রামের তাসলিমা খাতুন জানান, রাস্তাটি ভাঙলে শুধু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা থাকবে তা নয়, কলকাতার খালে প্লাবিত হবে শত শত ঘরবাড়ি, ভেসে যাবে ফসলি জমি, মাছের ঘের সবকিছু।
পানি উন্নয়ন বোর্ড-পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো: সালাহউদ্দিন বলেন, আড়াআড়ি বাঁধ দেয়ার ফলে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ করাও হচ্ছে।
কদমখালী গ্রামের অমর কৃষ্ণ বাছাড় বলেন, রাস্তাটি রক্ষায় এখনই ব্যাবস্থা গ্রহণ না করলে বড় বিপদ আসন্ন। পরে সংস্কার করা অসম্ভব হয়ে পড়বে।
শশাডাঙ্গা আরিফা খাতুন বলেন, যে কোন মুহুর্তে খাল কলকাতার জোয়ারের তোড়ে ভেঙে যেতে পারে পাকা রাস্তা। আর এই রাস্তাটাই এলাকার ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘেরের রক্ষাকবচ। ভাঙলেই তলিয়ে যাবে কমপক্ষে ১২টি গ্রাম। রাত পোহালে ঈদ অথচ তাদের আনন্দ নেই খুশীর এই সময়ে তাদের সময় যাচ্ছে চোখের পানি আর আতংকিত অবস্থাতে।
এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ঘটনাটি তিনি অবহিত হয়েছেন, দ্রুতই কার্যকর সমাধানের জন্য নির্দেশ দেয়া হয়েছে। দ্রুত যাতে সমাধান হয় তার জন্য তিনি ব্যবস্থা নেবেন।
প্রসঙ্গত, উপজেলা সড়কটির মোট দৈর্ঘ্য ১২ কিলোমিটার। যারমধ্যে আড়াই কিলোমিটার আজ ভাঙনের কবলে। এই মুহুর্তে যথাযথ সংস্কার করা না হলে তিন উপজেলার যোগাযোগ যে কোন মুহর্তে বিচ্ছিন্ন হতে পারে। আর ভেঙে গেলে দশ সহ¯্রাধিক মানুষ সরাসরি ক্ষতিগ্রস্থ হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এবার কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
Next Article ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?