By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেবহাটায় ক্রয়কৃত জমি দখলে নিতে হয়রানি, থানায় অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > দেবহাটায় ক্রয়কৃত জমি দখলে নিতে হয়রানি, থানায় অভিযোগ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

দেবহাটায় ক্রয়কৃত জমি দখলে নিতে হয়রানি, থানায় অভিযোগ

Last updated: 2025/01/02 at 9:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

দেবহাটা  প্রতিনিধি: দেবহাটার চাঁদপুরে অন্যের ক্রয়কৃত জমি দখল করতে না পেরে উল্টো হয়রানি সহ মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে রুহুল আমিন লিটন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জমির ক্রয়কৃত মালিক কামটা গ্রামের মৃত মাজেদ সরদারের পুত্র মাসুদ রানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবং নিরাপত্তা চেয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে উপজেলার চাঁদপুর গ্রামের আক্তার গাজীর ছেলে রুহুল আমিন লিটন (৪২), লিটনের স্ত্রী রুপালী খাতুন (৩৫), রামনাথপুর গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে আক্তার গাজী (৬৫) কে অভিযুক্ত করা হয়েছে।
জানা গেছে, মাসুদ রানা নামের এক যুবক কামটা গ্রামের মোক্তার আলী গাজী, হাসান আলী গাজী এবং আরশাফ আলী গাজীর নিকট থেকে ৬২৯ নং দলিল মূলে রামনাথপুর মৌজায় ৪১.২৫ শতক জমি ক্রয় করেন। যার খতিয়ান নং-৩২৬৯, দাগ নং-৫০৪ ও ৫০৫ নং দাগে উক্ত জমি ক্রয় করার পর থেকে তিনি নিজে ভোগ দখল করে আসছেন। কিন্তু ওই জমির দক্ষিণ পাশে বসবাসকারী কামটা গ্রামের আক্তার গাজীর ছেলে রুহুল আমিন লিটন দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছেন। তিনি ওই জমি দখলে নিতে দীর্ঘদিন ধরে নানা ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি বিষয়টি নিয়ে বহুবার গ্রাম্য শালিশ ও প্রশাসনিক ভাবে বসাবাসি হয়। এরপরেও একের পর এক ঝামেলা করতে থাকে লিটন ও তার পরিবার। কয়েকদিন পূর্বে ওই জমিতে মাপ জরিপ ও সীমানা নির্ধারণ করতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে এসে হামলার চেষ্টা করে লিটন।
এ বিষয়ে ক্রয়সুত্রে মালিক মাসুদ রানা জানান, কিছুদিন পূর্বে আমার ক্রয়কৃত ওই জমিতে যাওয়ার জন্য সরকারি রাস্তার পাশে খাস জমির উপর দিয়ে চলাচলের রাস্তা নির্মান করতে গেলে নানা ভাবে হয়রানি শুরু করে লিটন। আমি সরকারি জমি বাদ রেখে ক্রয়কৃত জমিতে সীমানা প্রাচীর করার জন্য প্রস্তুতি নিলে বাধাগ্রস্থ করে আমার কাছে ১০ লাখ টাকার চাঁদার দাবি করে লিটন। আমি টাকা না দিলে আমাকে বিভিন্ন ভাবে হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো সহ বিভিন্ন হুমকি দিতে থাকে। আমি তার কথায় ভীত না হয়ে নিজ জমিতে গেলে ২০২৪ সালের ২৩ জুলাই তারিখে সে নাটক সাজিয়ে দেবহাটা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। পাশাপাশি রান্না ঘরে নিজেরা আগুন দিয়ে আমাদের উপর দোষারোপ করে। আমি নিজে গিয়ে তাদের দেওয়া আগুন নিভিয়ে দেই। যার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। এছাড়া বিষয়টি নিয়ে ইতোপূর্বে থানা সহ বিভিন্ন স্থানে সালিশ হয়েছে। সেখানে লিটন সুষ্ঠ সমাধান মেনে নিলেও পরবর্তীতে আমাকে বিপদে ফেলতে একের পর এক নাটক সৃষ্টি করে হয়রানি করছে। আমি যাতে ক্রয়কৃত জমি দখল না রাখতে পারি সে জন্য এমন চক্রান্ত করছে সে। আরো বলেন, লিটন নিজে ভূমি দস্যু হয়ে খলিশাখালিতে জমি দখল, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এছাড়া দিন দুপুরে মানুষের বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করতে গিয়ে গত ১৬ মে তারিখে দেবহাটা থানায় ১০/৪২ নং মামলার আসামী সে। ওই মামলায় সে জেলে যায়, পরে জামিনে বাড়িতে এসে আমাকে হয়রানি করে চলেছে। এ ধরণের সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে দীর্ঘদিন। তার পিতা একজন ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলার। সে বার বার শালিসে বসে মিমাংশা মেনে নিলেও পরে আবার তা অমান্য করে। আমি তার হয়রানি থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে রুহুল আমিন লিটনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ দেখাতে থাকে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে ডেকে শান্তিপূর্ণ ভাবে মিংমাসা করার হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে একাডেমী কাপ ফুটবলের ফাইনালে হযরত একাডেমী
Next Article শ্যামনগরে যমুনার মতো হারিয়ে গেছে গোপালপুর গোবিন্দ মন্দির
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?