By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেবহাটায় চিংড়িতে পুশ বন্ধে পুলিশের অভিযান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > দেবহাটায় চিংড়িতে পুশ বন্ধে পুলিশের অভিযান
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

দেবহাটায় চিংড়িতে পুশ বন্ধে পুলিশের অভিযান

Last updated: 2023/05/22 at 1:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরায় রপ্তানিযোগ্য বাগদা ও গলদা চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে অভিযান চালিয়েছে দেবহাটা থানা পুলিশ। রোববার সকালে উপজেলার পারুলিয়া ও গাজীরহাটসহ আশপাশের বেশ কয়েকটি মৎস্য সেড, অকশন সেন্টার ও রপ্তনিকারক ডিপোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবুল আক্তার। এসময় স্থানীয় চিংড়ি ব্যবসায়ি সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে রপ্তানিযোগ্য বাগদা ও গলদা চিংড়ি ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে ওসি মোঃ বাবুল আক্তার বলেন, বিশ্ববাজারে সাতক্ষীরার বাগদা ও গলদা চিংড়ি’ ব্যাপক চাহিদা রয়েছে। এটি সাতক্ষীরার অন্যতম একটি ব্র্যান্ড। চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করছে। সেজন্য সাতক্ষীরা তথা বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখতে রপ্তানিযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ না করার জন্যও ব্যবসায়িদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, অতিরিক্ত মুনাফা লাভের আশায় সাতক্ষীরার বিভিন্ন এলাকার এক শ্রেনির অসাধু চিংড়ি ব্যবসায়ি ও ডিপো মালিক দীর্ঘদিন ধরে বাগদা ও গলদা চিংড়িতে ইঞ্জেকশনের সুঁই ও সিরিঞ্জের মাধ্যমে সাগুদানা, জেলি এবং ফিটকিরি, চিড়া, ভাত ও পানির মিশ্রনসহ নানা প্রকার অপদ্রব্য পুশ করে আসছিল।

এভাবে অপদ্রব্য পুশ করে চিংড়ির আকার ও আয়তন বৃদ্ধির মাধ্যমে গ্রেড আকারে চড়া দামে বিক্রি করছে ওই সব অসাধু মাছ ব্যবসায়ি। আর এসব পুশকৃত চিংড়ি বিদেশে রপ্তানী করছেন রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। অনেক সময় এসব মাছ বিদেশ থেকে ফেরত আসছে। এতে করে একদিকে যেমন দেশের সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন, ঠিক তেমনই বিশ্ববাজারে ক্রমাগত চাহিদা হারাচ্ছে সাতক্ষীরার বাগদা ও গলদা চিংড়ি।

তবে সম্প্রতি অপদ্র্রব্য পুশ বন্ধে একের পর এক জরিমানাসহ কার্যকর পদক্ষেপ নিয়েছেন পারুলিয়া চিংড়ি বণিক সমিতি। এতে করে পারুলিয়া বাজার ও এর আশপাশ এলাকায় চিংড়িতে অপদ্রব্য পুশ প্রায় পুরোপুরি বন্ধ হওয়ায় উপজেলার গাজীরহাট, টিকেট, পুটিমারী, সুবর্ণাবাদ, বড়শান্তা, আশাশুনির বদরতলা ও ব্যংদহা এলাকার মৎস্য সেডগুলো ও বিভিন্ন বাসা-বাড়িতে চিংড়িতে অপদ্রব্য পুশে ঝুঁকেছেন অসাধু ব্যবসায়িরা। তাছাড়া সম্প্রতি খুলনা থেকে আসা কিছু অসাধু ব্যবসায়ি সাতক্ষীরার বিভিন্ন মৎস্য সেড থেকে বাগদা ও গলদা চিংড়ি কিনে তা খুলনায় নিয়ে অপদ্রব্য পুশ করে সাতক্ষীরার চিংড়ির সুনাম ও চাহিদা নষ্ট করছেন বলেও অভিযোগ করেছেন পারুলিয়া চিংড়ি বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিন্নুরসহ সংশ্লিষ্টরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন
Next Article যশোর জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

কেমন ছিল প্রিয় নবীজির (সা.) রমজান

By Correspondent 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?