
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় গ্রামে পানিতে ডুবে এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলা কুলিয়া ইউনিয়নের কুলিয়ার নুনেখোলা গ্রামের ইউনূস গাজীর একমাত্র পুত্র সাদিকুল ইসলাম (৭)। সে নুনেখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
পরিবারের সূত্রে জানা যায়, শিশুটি শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে খেলার সময় বাড়ির সামনে খালের পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুজির পর মরদেহটি খালের পানিতে ভাসতে দেখে তার স্বজনরা। ওই রাতে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।