
পাইকগাছা অফিস : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান কে নৌকা মার্কায় বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দেলুটির হাটবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে ইউপি সদস্য রিংকু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় প্রধান অতিথি ছিলেন দেলুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল। প্রধান বক্তা ছিলেন দেলুটি ইউনিয়ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। এ সময় অনিল কুমার মল্লিক, পিযুষ কান্তি সরকার, সুপদ রায়, মনোরঞ্জন মহালদার, কার্তিক চন্দ্র রায়, গোষ্টবিহারী মন্ডল, নিরাপদ সরকার, শেখ মোহম্মদ আলী, ইউপি সদস্য রামচন্দ্র টিকাদার,পবিত্র সরদার,পলাশ রায়, বদিয়ার হোসেন, মেরী রানী সরদার, প্রতুল সরদার, নারায়ন রায়, বিশ্বজিত রায়, শশাংক সানা, প্রকাশ হালদার, নিতীশ শিকদার, সত্যেন রায়, কৃষ্ণপদ চক্রবর্তী, সত্যেন সরদার, প্রশান্ত বিশ্বাস, অসীম রায়, মাফুজার রহমান, লোচন সরকার, প্রসেনজিত মন্ডল মিঠু, শচীন্দ্রনাথ গোলদার, ছাত্রলীগের অর্ঘ্য মল্লিক, সাগর সরকার, প্রীতম ঘোষসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।