By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেশকে সংকটের হাত থেকে রক্ষা করতে পদত্যাগ করেন : মির্জা ফখরুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দেশকে সংকটের হাত থেকে রক্ষা করতে পদত্যাগ করেন : মির্জা ফখরুল
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশকে সংকটের হাত থেকে রক্ষা করতে পদত্যাগ করেন : মির্জা ফখরুল

Last updated: 2023/10/19 at 1:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় আছে সেফ এক্সিট নেন। প্রতিটি সমাবেশে সমুদ্রের মতো জনতার ঢল নামছে। ২৮ তারিখে মহাসমাবেশ। এরমধ্যে দেশকে সংকটের হাত থেকে রক্ষা করতে পদত্যাগ করেন। কেননা আওয়ামী লীগের কোথাও কোনো অস্তিত্ব নেই। পায়ের তলায় মাটি নেই। প্রায় ৩৬টি রাজনৈতিক দলসহ প্রায় সবগুলো রাজনৈতিক দল বলছে- এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ডিআরইউ মিলনায়তনে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মনিরের রাজনীতিতে অবদান নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ প্রতারকদের দল, নির্বাচনের আগে সুন্দর সুন্দর করে কথা বলে। নির্বাচনের পর মানুষ বলে- আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।

মির্জা ফখরুল বলেন, আজকে দেশের মানুষের জন্য দুর্ভাগ্য যে, স্বাধীনতার ৫২ বছর পরও ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে। আওয়ামী লীগের লোকজনের কথা শুনলে মনে হয়, দেশটা তাদের পৈত্রিক সম্পত্তি। ওবায়দুল কাদের আমাদের শেষ বার্তা দিয়ে দিয়েছেন, আবার শেখ হাসিনা ক্ষমতায় আসবেন। তাহলে আর নির্বাচন করার কী দরকার?

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, আওয়ামী লীগ বলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এখানেই তারা সবচেয়ে বড় প্রতারণা করছেন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এমন একটা জিনিস তৈরি হয়েছে যে, এক রাজনৈতিক দলের ওপর আরেক রাজনৈতিক দলের আস্থা নাই। এই উপমহাদেশের সব দেশেই সুষ্ঠু নির্বাচন হয়। আমরা পারছি না শুধু আওয়ামী লীগের জন্য।

ফখরুল বলেন, ক্ষমতায় আসতে না পারলে জবাবদিহি করতে হবে এই ভয়। সময় আছে সেফ এক্সিট নেন। প্রতিটি সমাবেশে সমুদ্রের মতো জনতার ঢল নামছে। ২৮ তারিখে মহাসমাবেশ। এরমধ্যে দেশকে সংকটের হাত থেকে রক্ষা করতে পদত্যাগ করেন। কেননা আওয়ামী লীগের কোথাও কোনো অস্তিত্ব নেই। পায়ের তলায় মাটি নেই।

সাইফুদ্দিন মনির প্রসঙ্গে তিনি বলেন, মনির ছিলেন বিরল প্রজাতির রাজনীতিবিদ। তিনি হঠাৎ করে চলে যাবেন তা কখনো ভাবিনি। দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন এবং পরিবর্তন কীভাবে হয়, সেই চিন্তাই তার মধ্যে ছিল। বাংলাদেশের এখন যেই করুণ অবস্থা, সেই অবস্থায় সাইফুদ্দিন মনিরের অনেক প্রয়োজন ছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় পূজামন্ডপে সরকারি বরাদ্দের অর্থ বিতরণ
Next Article সকাল হতে না হতেই গাজায় দফায় দফায় ইসরায়েলি হামলা, নিহত আরও ৪০
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?