By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেশজুড়ে বারবার ভূমিকম্প: আসন্ন ভয়াবহ বিপর্যয়ের পূর্বাভাস?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দেশজুড়ে বারবার ভূমিকম্প: আসন্ন ভয়াবহ বিপর্যয়ের পূর্বাভাস?
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে বারবার ভূমিকম্প: আসন্ন ভয়াবহ বিপর্যয়ের পূর্বাভাস?

Last updated: 2025/03/09 at 2:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : মাত্র ১০ দিনের ব্যবধানে চারবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। এটি কি স্বাভাবিক ঘটনা, নাকি আসন্ন কোনো ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে? সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ভূমিকম্পপ্রবণ বাংলাদেশে প্রতি ১০০ বছরে একবার বড় ধরনের ভূমিকম্প ঘটে। সর্বশেষ এমন একটি বড় ভূমিকম্প হয়েছিল ১৯১৮ সালে, যা হিসাব করলে ২০১৮ সালে ১০০ বছর পূর্ণ হয়েছে। ফলে ভূমিকম্প বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বাংলাদেশ এখন শতকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ভূমিকম্পগুলো বড় মাত্রার একটি ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। ৭ বা তার বেশি মাত্রার একটি ভূমিকম্পে বাংলাদেশ ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূতাত্ত্বিক গবেষণা বলছে, বাংলাদেশ এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে তিনটি প্রধান টেকটনিক প্লেট—ভারতীয়, ইউরেশিয়ান ও বার্মা প্লেট—একসঙ্গে সংযুক্ত। এই প্লেটগুলোর সংঘর্ষের কারণে বাংলাদেশ সবসময় প্রবল ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। ২০০৯ সালে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার যৌথ জরিপে দেখা গেছে, যদি ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়, তাহলে—
প্রায় ৭২ হাজার ভবন ধসে পড়বে
১ লাখ ৩৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হবে
প্রায় ৭ কোটি টন কংক্রিটের ধ্বংসাবশেষ জমবে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ঢাকার ৭৩% রাস্তা সংকীর্ণ, ফলে ভূমিকম্পের পর উদ্ধারকাজ পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। অনেক এলাকায় হয়তো উদ্ধার কার্যক্রম চালানোই সম্ভব হবে না।
এছাড়া, ঢাকার ৭% ভবন অনুমোদিত নকশা পরিবর্তন করে নির্মাণ করা হয়েছে, যা বড় ভূমিকম্পে সঙ্গে সঙ্গে ধসে পড়তে পারে। একইসঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইনের বিস্ফোরণ ঘটার আশঙ্কা রয়েছে, যা উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প মোকাবিলায় সরকার ও নাগরিকদের সচেতন হতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। ভূমিকম্প-প্রতিরোধী অবকাঠামো নির্মাণ, উদ্ধার পরিকল্পনা প্রস্তুত রাখা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো এখন সময়ের দাবি।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে ইবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
Next Article ভারতে ইসরায়েলিসহ দুই নারীকে গণধর্ষণ, সঙ্গে থাকা পুরুষকে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

অতি গুরুত্বপূর্ণ মাহে রমজান

By Correspondent 5 hours ago
সাতক্ষীরা

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উপকূলীয় ১৪ জেলায় টেকসই মজবুত বেড়িবাধ নির্মাণ

By Correspondent 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?