By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেশটা এখন বিপদের মধ্যে আছে : মির্জা আব্বাস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দেশটা এখন বিপদের মধ্যে আছে : মির্জা আব্বাস
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশটা এখন বিপদের মধ্যে আছে : মির্জা আব্বাস

Last updated: 2024/03/11 at 3:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, দেশটা কিন্তু এখন একটা বিপদের মধ্যে আছে। বর্তমান সরকারের কাছে দেশটা যদিও বা একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়।

আজ সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানী শাজাহানপুরে তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস এসব কথা বলেন।

গত ৯ মার্চ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া তাঁর বক্তব্য কয়েকটি পত্রিকা ভুলভাবে উপস্থাপন করেছে এমন অভিযোগ করেন মির্জা আব্বাস। ভুল বোঝাবুঝির সৃষ্টি যাতে না হয়, সে জন্যই এই সংবাদ সম্মেলন বলে জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা প্রায় ১৭ বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। এই ধারাবাহিকতায় গেলো বছরের ২৮ অক্টোবর অতর্কিত আক্রমণ হয়ে গেলো।

মির্জা আব্বাস বলেন, আমাদের তো এমন বিষয় না যে কালকেই ক্ষমতায় যেতে হবে। আগে বলছি এখনও বলছি, এ আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য না, এ আন্দোলন জনগণের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, বাঁচার জন্যই আমাদের এ আন্দোলন। এ আন্দোলন চলবে, এ আন্দোলন থেমে থাকবে না। আমরা না পারি আর কেউ করবে, আন্দোলন হবেই।

সরকার ভয়ে আছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিশ্বব্যাপী পরিচিত, সরকার একটা ডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে।

সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, সরকারের কাছে দেশটা যদিওবা একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। একজন মন্ত্রী বলেন ‘বড়ই দিয়ে ইফতার করেন’। কিন্তু সে মন্ত্রীর হয়তো অভিজ্ঞতাই নাই, খালি পেটে বরই খেলে একজন মানুষ মারা যেতে পারেন। খালি পেটে বরই খেলে কত বড় মারাত্মক সমস্যা হতে পারে।

“জনগণের জন্য বরই, বেগুনির বদলে পেঁপে আরও কিছু, আর তাদের জন্য দামি ফল, খেজুর, আঙ্গুর” শিল্পমন্ত্রীর ইফতার নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন মির্জা আব্বাস।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করতে কাজ করছে বাংলাদেশ : পর্যটনমন্ত্রী
Next Article বাংলাদেশ সেনাবাহিনী বিদেশেও সুনাম অর্জন করেছে : সেনাপ্রধান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 24 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 30 minutes ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 33 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 30 minutes ago
জাতীয়

সংসদ মানুক আর না মানুক গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়ব: জামায়াত আমির

By Nayon Islam 39 minutes ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?