By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেশের উন্নয়নের সাফল্যের চিত্র মানুষের মাঝে তুলে ধরতে হবে : এমপি সালাম মূর্শেদী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দেশের উন্নয়নের সাফল্যের চিত্র মানুষের মাঝে তুলে ধরতে হবে : এমপি সালাম মূর্শেদী
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দেশের উন্নয়নের সাফল্যের চিত্র মানুষের মাঝে তুলে ধরতে হবে : এমপি সালাম মূর্শেদী

Last updated: 2023/06/24 at 2:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : খুলনা-৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণেই দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের মানুষ আজ বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, চল্লিশ দিনের কর্মসূচিসহ বিভিন্ন ধরণের সুবিধা ভোগ করছেন।

আজ শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় সংসদ সদস্যর রাজনৈতিক কার্যালয়ে (কয়ঘাটস্থ) সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের দ্বারা অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এমপি সালাম মূর্শেদী আরও বলেন, স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান। আর এ পদ্মা সেতুর কারণেই দেশের ২১টি জেলায় যোগাযোগ ব্যবস্থা আরো বাড়িয়ে দিয়েছে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের সাফল্যের কথা আমজনতার মাঝে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রীর সাফল্যের কথা আমজনতার মাঝে তুলে ধরতে হবে। দেশের মানুষ বুঝে গেছেলল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী।

খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুল সালাম এর পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক সরদার, আরশাদ আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা যুবলীগের সদস্য যথাক্রমে সরদার জসীম উদ্দিন, সামছুল আলম বাবু, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোঃ মঈনুদ্দিন শেখ, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ, রূপসা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রশান্ত দে, রূপসা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নেতা মোঃ রাসেল, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোমেছা বেগম, ছাত্রলীগ নেতা নোমান সৈকত, আওয়ামী লীগ নেতা মোঃ মনিরুল ইসলাম, মোঃ ফরিদ, যুবলীগ নেতা শেখ সাগর সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুবোযানে বিস্ফোরণ হয়েছিল, বেঁচে নেই কেউ : মার্কিন কোস্টগার্ড
Next Article খুলনার প্রত্যন্ত গ্রামে জমে উঠেছে পশুর হাট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 49 minutes ago
আন্তর্জাতিক

নেপালে নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত

By Staff Reporter 51 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?