By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায়ের সংস্কৃতি তৈরি হবে কবে?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > দেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায়ের সংস্কৃতি তৈরি হবে কবে?
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

দেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায়ের সংস্কৃতি তৈরি হবে কবে?

Last updated: 2023/07/10 at 1:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়ার পরদিন বৃহস্পতিবার চট্টগ্রামে একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল।

দীর্ঘ ১৬ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার থেকে যেভাবে চোখের পানি ফেলে বিদায়ের বার্তা দেন তিনি, স্বভাবতই দেশজুড়ে ভক্ত-সমর্থকদের মনে তা গভীর দাগ কাটে। ওঠে আলোচনা-সমালোচনার ঝড়।

নাটকীয় ঘটনাপ্রবাহের পর শুক্রবার প্রধানমন্ত্রীর ডাকে তার সঙ্গে গণভবনে দেখা করেন তামিম। এরপর প্রত্যাহার করেন অবসরের ঘোষণা। সাক্ষাতের পর বিসিবি সভাপতি জানিয়েছেন, শারীরিক ও মানসিকভাবে নিজেকে ফিট রাখতে দেড় মাসের ছুটি চেয়েছেন তামিম। ছুটি শেষে তিনি আবার জাতীয় দলে যোগ দেবেন।

দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি অবদান যাদের, স্বাভাবিকভাবেই যথাযথ সম্মান তাদের প্রাপ্য। কোনো কারণে একজন খেলোয়াড় যখন দল ছাড়ার ঘোষণা দেন, তখন তা দেশ ও ক্রিকেটভক্তদের জন্য দুঃখের কারণ হয়ে ওঠে। প্রত্যেক খেলোয়াড়ই চান আগাম ঘোষণার মধ্য দিয়ে খেলার মাঠ থেকে বীরোচিতভাবে বিদায় নিতে, যা সেই খেলোয়াড়কে ভক্তদের মণিকোঠায় স্থান করে দেয়। অতীতে অনেক খেলোয়াড়ের জীবনেই তা ঘটেছে। তবে আমাদের দেশে ক্রিকেটারদের ক্ষেত্রে কেন তা ঘটছে না?

অভ্যন্তরীণ রাজনীতি এবং ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে নানা কারণে দূরত্ব সৃষ্টি হওয়ার কথা অনেকদিন ধরেই ওপেন সিক্রেট। অতীতে নানা বিষয়ে খেলোয়াড় ও বোর্ড কর্তাদের কথা থেকেও তা বেড়িয়ে এসেছে। তবে কখনো কখনো সভাপতিসহ বোর্ড কর্তারা টাইগারদের নিয়ে প্রকাশ্যে যেসব বিষোদ্গার করেছেন, তা খেলোয়াড়দের তো বটেই, ভক্তদেরও আহত করেছে। মনে রাখতে হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সফলতা মূলত খেলোয়াড়দের ওপরই নির্ভর করে থাকে। টাইগাররা ভালো পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষকে হারালে তা যেমন বোর্ডের সাফল্য হিসাবে বিবেচিত হয়, তেমনই ব্যর্থতার দায়ভারও তাদেরই ওপর বর্তায়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের ওই দাওয়াতে তামিমের কাছ থেকে অবসরের কারণ ছাড়াও অনেক কথাই জেনেছেন প্রধানমন্ত্রী। কী কী জেনেছেন, তা জানা না গেলেও বিসিবির কর্মকর্তা ও খেলোয়াড়দের মধ্যে যে অসন্তোষ বিদ্যমান, প্রধানমন্ত্রী তার কিছুটা হলেও জেনেছেন, এ আশা করা যেতেই পারে। ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতা এবং ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে খেলোয়াড় ও বোর্ডের মধ্যে দূরত্ব দ্রুত কাটিয়ে ওঠা উচিত বলে মনে করি আমরা। আতাহার, ফারুক, দূর্জয়, বাশার, নাফিস, আশরাফুল, মাশরাফিরা যেভাবে ক্যারিয়ার থেকে বিদায় নিয়েছেন, তামিম সেপথে হাঁটতে চাইলেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তা হয়নি। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ক্রিকেট বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়িয়েছে। তাই ক্রিকেটকে কেন্দ্র করে দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা অনেক। বোর্ড কর্তাদের কারণে ভবিষ্যতে টাইগাররা আর মনে খেদ নিয়ে মাঠ ছাড়বেন না-এটাই প্রত্যাশা।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিয়ের চারদিন পরই যুবকের আত্মহত্যা
Next Article ডেঙ্গু ছড়িয়েছে ৫৭ জেলায়, আক্রান্তদের ৬০ ভাগই ঢাকার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?