By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেশের ধারাবাহিক উন্নয়ন দেখে বিএনপি ও তাদের সঙ্গীদের গাত্রদাহ হচ্ছে : আশরাফুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দেশের ধারাবাহিক উন্নয়ন দেখে বিএনপি ও তাদের সঙ্গীদের গাত্রদাহ হচ্ছে : আশরাফুল
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দেশের ধারাবাহিক উন্নয়ন দেখে বিএনপি ও তাদের সঙ্গীদের গাত্রদাহ হচ্ছে : আশরাফুল

Last updated: 2023/09/01 at 2:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বটিয়াঘাটা অফিস : বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা সেদিন শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ক্ষ্যান্ত হয়নি। তারা নিষ্পাপ শিশু শেখ রাসেলকেও বাঁচতে দেয়নি। তাদের উদ্দেশ্য ছিলো বঙ্গবন্ধু পরিবারকে নিচিহ্ন করার মধ্যদিয়ে রাষ্ট্রিয় ক্ষমতা দখল করা। বাংলার আপামর জনসাধারণ সেটি বুঝতে পারায় তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখান করেছেন। আল্লাহর অশেষ রহমাতে সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে থাকায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে উন্নয়নের রোলমডেল করতে সক্ষম হয়েছে। দেশের ধারাবাহিক উন্নয়ন দেখে বিএনপি ও তাদের সঙ্গীদের গাত্রদাহ হচ্ছে। যে কারণে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করে চলেছে। তিনি আরও বলেন, কোন ষড়যন্ত্রে কাজ হবে না, দেশের সংবিধান অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলার জনগণ শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে ভুল করবে না। উন্নয়নের প্রতিক হিসেবে মানুষ নৌকায় ভোট দেবে।

তিনি বৃহস্পতিবার বিকেল ৫টায় বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুন্দর মহল আওয়ামী লীগ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শোক দিবস প্রস্তুতি কমিটির আহবায়ক ও ইউপি সদস্য জিএম এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দিলীপ হালদার, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, রবীন্দ্রনাথ সরকার, তোরাব হোসেন ফিরোজ। স্থানীয় সুন্দর মহল বাজারে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শেখ ওয়াহিদুর রহমান, মাসুদ রানা, আসলাম তালুকদার, মোতাহার হোসেন শিমু, মিজানুর রহমান মিজান, দেব প্রসাদ সরকার, রবীন্দ্রনাথ মন্ডল, অনুপম বিশ্বাস, বিপুল রায়, সুমন শেখ, প্রদীপ কুমার মন্ডল, বিনয় চক্রবর্তী, শেখ লুৎফর রহমান, রুহুল আমিন মোল্লা, আহমদ গাজী, জাকির সরদার, অহেদ সরদার, মহিদুল ইসলাম শাহীন, দেবাশিষ মন্ডল, মোঃ জহুর খান, অমৃত মন্ডল, মোঃ আসাদ শেখ, ইসমাইল মোল্লা, বুলবুল হোসেন বিপ্লব, জাহাতাপ তরফদার, কামরুল ইসলাম, সাজু কবিরাজ, মেম্বার রেজাউল করিম, স্বপ্না রায়, প্রদীপ হিরা, সামিউর রহমান প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি দু:স্থদের মাঝে তবারক বিতরণ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৩ উদযাপিত
Next Article যশোর সংবাদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?