By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেশের মানুষকে বাঁচাতে কিছুই করেনি সরকার : রিজভী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দেশের মানুষকে বাঁচাতে কিছুই করেনি সরকার : রিজভী
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

দেশের মানুষকে বাঁচাতে কিছুই করেনি সরকার : রিজভী

Last updated: 2023/09/12 at 2:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার বহু কথা বলছে। কিন্তু মানুষের বাঁচার জন্য কিছু করছে না। তারা ফ্লাইওভার দেখাচ্ছে। কিন্তু এখান থেকে জনগণের পকেট থেকে লাখ-কোটি টাকা লোপাট করছে। আসলে দেশের মানুষকে বাঁচাতে কিছুই করেনি সরকার।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ হাসপাতালের সামনের সড়কে ও আশেপাশের দোকানে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ লিফলেট বিতরণ করা হয়। সকালে যার উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রিজভী আরও বলেন, আজকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে ঠাঁই নেই। কিন্তু সেদিকে সরকারের মনযোগ নেই। তারা গণবিরোধী কর্মকাণ্ড করছে। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করছে।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, আজকে ভেজাল ওষুধ আমদানির মাধ্যমে জনগণের কোটি কোটি টাকা লুটপাট করছে। যে কারণে ডেঙ্গু বাড়ছে। সারা দেশে প্রতিদিনই মানুষ মরছে। ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতায় ঢাকা সিটি করপোরেশনের মেয়র, সরকার ও মন্ত্রিপরিষদের পদত্যাগ করা উচিত।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. পারভেজ রেজা কাকন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আবদুস সালাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, বিএনপি নেতা আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, ড্যাবের নেতা ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. মনোয়ারুল কাদির বিটু, যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহবুব মাসুম শান্ত, যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এক বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ
Next Article রিজার্ভ নয় বছরের মধ্যে সর্বনিম্ন ২১ বিলিয়ন ডলারের ঘরে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
যশোর

দুই সন্তান নিয়ে পথে পথে অন্তঃসত্ত্বা বর্ষা, নেশা-পরকীয়ায় ভেঙেছে সংসার

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?