By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেশের রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আগেই দরকার সংলাপ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > দেশের রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আগেই দরকার সংলাপ
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

দেশের রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আগেই দরকার সংলাপ

Last updated: 2023/07/22 at 11:14 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। এখনো দেশের বড় দুটি দল নির্বাচনের বিষয়ে ঐক্যমতে পৌছাতে পারেনি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নির্বাচনকালীন সরকার ইস্যুতে সৃষ্ট সংকট সমাধানে বড় দুই দলকে সংলাপে বসার তাগিদ দিয়ে এলেও কার্যত ফল হয়নি। সংশ্লিষ্টরা মনে করছেন, সংকট নিরসনে পর্দার ভেতরে ও বাইরে দেশি-বিদেশি নানা মহলের তাগিদ ও তৎপরতায় বর্তমানে এ ক্ষেত্র ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। তবে দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি শর্তের যে বেড়াজাল টেনে রেখেছে, তাতে সংলাপ কতটা ফলপ্রসূ হবে সে প্রশ্ন থেকেই যায়। সংলাপ আয়োজনে মধ্যস্থতাকারী নিয়েও আস্থার অভাব রয়েছে দলগুলোর মধ্যে। সংশ্লিষ্টরা মনে করছেন, আওয়ামী লীগ ও বিএনপি তাদের অনড় অবস্থান থেকে সরে এলে সংলাপের দরজা খুলতে পারে।

দেশের চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে কূটনীতিকরা গত কয়েক মাস ধরে পর্দার আড়ালে তৎপরতা চালিয়ে আসছিল। এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রভাবশালী দেশগুলো প্রকাশ্যে শুরু করেছে দৌড়ঝাঁপ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এ ইস্যুতে সম্প্রতি বাংলাদেশ সফরও করেছেন। জেয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সংলাপের পক্ষে হলেও এ প্রক্রিয়ার সঙ্গে তারা যুক্ত হবে না। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করছেন। জানা গেছে, চলতি মাসেই ইইউ’র মানবাধিকারসংক্রান্ত আরও একটি দল বাংলাদেশে আসছে। এরপরও বড় দলগুলো নিজ নিজ অবস্থানে অনড় থেকে সংলাপের যে মনোভাব প্রকাশ করছে, তা হতাশাজনক।

দেশে অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের আলাদা দুটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফর কতটা কাজে দেবে তা সময়ই বলে দেবে। তবে সংলাপ ছাড়া যে এর সমাধান হবে না, সে মতামত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও আসছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেছেন, সংলাপই সমাধান। এক্ষেত্রে সরকারকেই এগিয়ে আসতে হবে। তাদেরই সংলাপে বসার উদ্যোগ নিতে হবে।

আমাদের বক্তব্য হচ্ছে, বাইরের চাপের কারণে নয়, রাজনৈতিক দলগুলোকে স্ব-উদ্যোগেই সহিষ্ণুতার রাজনীতির চর্চা করতে হবে। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় দল দুটি যে অবস্থান নিয়েছে তা পরিস্থিতিকে আরও সংঘাতময় করবে। অতীতে বিভিন্ন কারণে এবং ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে দেশে সহিংস রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। মাসের পর মাস হরতাল-অবরোধ কর্মসূচি পালনকালে সহিংসতায় বহু প্রাণহানি হয়েছে। সে সময় দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডে যে ব্যাপক ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পদহানি হয়েছিল, তার নেতিবাচক প্রভাব পড়েছিল অর্থনীতিতে। মনে রাখতে হবে, দেশের অর্থনীতি বর্তমানে নানা সংকটে রয়েছে। রাজনৈতিক সহিংসতা এ সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে; যা কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক সংকট দূর করার জন্য আগামী নির্বাচন গ্রহণযোগ্য হওয়া প্রয়োজন। এজন্য নির্বাচনকালীন সরকার নিয়ে যে বিতর্ক চলছে তার অবসান হওয়া দরকার। এজন্য দেশ ও জনগণের স্বার্থে সরকার ও বিরোধী, দুপক্ষই অনড় অবস্থান থেকে সরে এসে সংলাপের টেবিলে বসবে-এটাই প্রত্যাশা।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে গণধর্ষণ মামলায় একজনের স্বীকারোক্তি
Next Article নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বকে অস্থিতিশীল করছে: প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 9 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 18 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?