By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বিএনপি: ওবায়দুল কাদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বিএনপি: ওবায়দুল কাদের
জাতীয়রাজনীতি

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বিএনপি: ওবায়দুল কাদের

Last updated: 2022/08/28 at 7:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

 

জন্মভূমি ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে।ষড়যন্ত্রের পথ বেছে নিয়ে ক্ষমতায় যাওয়ার শর্টকাট রাস্তা খুঁজছে।

রোববার (২৮ আগস্ট) রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এ অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে তিনি নিজের বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরান যাবে না। সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

এ সময় বিএনপির নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, এদেশে আর ক্ষমতার পরিবর্তন পেছনের দরজা দিয়ে হবে না, নির্বাচন করেই জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় যাবে। নির্বাচনের মাধ্যমেই ফয়সালা হবে কে ক্ষমতায় থাকবে। এদেশে আর ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যাবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের রক্তের দাগ এখনও শুকায়নি, আমরা এখন অনেক সতর্ক। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। তাদের হাতে এখন সেই রক্তের দাগ দগদগ করছে। বিএনপি লুণ্ঠনের মাধ্যমে হাওয়া ভবন তৈরি করেছিল। দুর্নীতিতে তারা ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।

কোটি কোটি কালো টাকার মালিক যারা হয়েছিল, বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করেছিল, সেই অপশক্তি বিএনপি নির্বাচনে জনগণের ভোট পাবে না। জনগণ আর বিএনপির সেই দুঃশাসনের কাছে এ দেশকে ফিরিয়ে দিতে চায় না। কোনোদিন ফিরিয়েও দেবে না বলেও দাবি করেন ওবায়দুল কাদের।দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, গুজবে কান দেবেন না। বর্তমান পরিস্থিতির সৃষ্ট দুঃসময় কেটে যাবে। সুদিন ফিরে আসবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখতেও জনগণকে অনুরোধ জানান তিনি।দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঘাতকের বুলেটে চেয়েও আজকে বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। যতদিন বাংলায় চন্দ্র-সূর্য উদিত হবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান যে জড়িত এতে কোনো সন্দেহ নাই। তিনিই পরবর্তীতে খুনীদের বিদেশ পাঠান, পুনর্বাসন করেন।

রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 28, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু
Next Article খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 6 hours ago
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলার রায়: ৩০ আসামির কার কী সাজা

By Tanvir 6 hours ago
জাতীয়

পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফুয়েল পাস

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?