By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেশে বেড়েছে দাম্পত্য বিচ্ছিন্নের হার, শীর্ষে খুলনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দেশে বেড়েছে দাম্পত্য বিচ্ছিন্নের হার, শীর্ষে খুলনা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দেশে বেড়েছে দাম্পত্য বিচ্ছিন্নের হার, শীর্ষে খুলনা

Last updated: 2024/02/06 at 12:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশে বিবাহিত মানুষের হার যেমন বেড়েছে, ঠিক তেমনি তালাক, দাম্পত্য বিচ্ছেদসহ বিধবার সংখ্যাও বেড়েছে। বর্তমানে দেশে তালাক, দাম্পত্য বিচ্ছিন্নের হার বেড়ে ৭ দশমিক ৪ শতাংশ। তবে পুরুষের তুলনায় নারীরা তালাক ও বিচ্ছেদের পথে বেশি এগিয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, খুলনা বিভাগের নারীরা ২০২২ সালে সবচেয়ে বেশি তালাক ও দাম্পত্য বিচ্ছিন্নের পথে এগিয়েছেন। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স (এসভিআরএস) প্রতিবেদন ২০২২-এ এসব তথ্য উঠে এসেছে।

জরিপের তথ্যে দেখা যায়, ২০২২ সালে দেশে ১ দশমিক ৯ শতাংশ পুরুষ তালাক ও বিধবা দাম্পত্য বিচ্ছিন্নের পথে হেঁটেছেন, বিপরীতে নারীদের এ হার ১২ দশমিক ৬ শতাংশ। শুধুমাত্র তালাক, দাম্পত্য বিচ্ছিন্নের পথে হেঁটেছেন ১ দশমিক ২ শতাংশ নারী।

শুধুমাত্র তালাক, দাম্পত্য বিচ্ছিন্নের বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, ২০২২ সালে খুলনার নারীরা এ পথে সবচেয়ে বেশি হেঁটেছেন। খুলনার ১ দশমিক ৬৬ শতাংশ নারী তালাক অথবা দাম্পত্য বিচ্ছিন্ন হয়েছিলেন। দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিভাগ, এ বিভাগের ১ দশমিক ৪৯ শতাংশ নারী। তবে এ হার সবচেয়ে কম বরিশাল বিভাগের নারীদের মধ্যে। এ বিভাগের শূন্য দশমিক ৫৫ শতাংশ নারী তালাক বা বিচ্ছেদ নিয়েছেন।

পুরুষের ক্ষেত্রে এ হার খুলনায় বেশি। এ বিভাগের শূন্য দশমিক ৬৯ শতাংশ পুরুষ তালাক বা বিচ্ছেদ নিয়েছিলেন। দ্বিতীয় অবস্থানে ছিল রাজশাহীর পুরুষরা, শূন্য দশমিক ৬৭ শতাংশ।

বয়সভিত্তি হিসাবে দেখা যায়, দেশের ৩০ থেকে ৩৯ বয়সী নারী-পুরুষ সবচেয়ে বেশি তালাক বা দাম্পত্য বিচ্ছেদের পথে হেঁটেছেন।

দেশে বিবাহিত মানুষের হার বেড়েছে। বর্তমানে দেশের প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষের ৬৩ দশমিক ৯ শতাংশ বিবাহিত। বিপরীতে দেশে ২৮ দশমিক ৭ শতাংশ মানুষ বিয়ের বয়স হওয়ার পরও বিয়ে করেননি। এর মধ্যে সিলেট বিভাগে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি। এ বিভাগের প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৫৭ দশমিক ৮৩ শতাংশ পুরুষ ও ৪৪ দশমিক ৯১ শতাংশ নারী এখনও বিয়ে করেননি। সামগ্রিকভাবে দেখা গেছে, কখনোই বিয়ে করেননি এমন পুরুষ জনসংখ্যার অনুপাত ৪৮.৪৯ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে তা ৩৬.৪২ শতাংশ।

প্রতিবেদনে দেখা যায়, দেশের বিবাহিত মানুষের হার এক বছরের তুলনায় বেড়েছে। ২০২২ সালে যে হার ৬৩ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে, অথচ ২০২১ সালেও এ হার ছিল ৬২ দশমিক ৫ শতাংশ। তবে অবিবাহিত মানুষের হার আগের বছরের চেয়ে কিছুটা কমে ২৮ দশমিক ৭ শতাংশ হয়েছে, আগের বছর যা ছিল ৩০ দশমিক ৬ শতাংশ।

অবিবাহিত মানুষদের বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, বয়স হওয়ার পরও বিয়ে না করার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগের ৫৫ শতাংশ প্রাপ্ত বয়স্ক এখনও বিয়ে করেননি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ
Next Article স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ: গ্রেফতার ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

মৌমিতার মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেদোষীদের আইনের আওতায় আনার দাবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?