By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয় : ধর্ম বিষয়ক উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয় : ধর্ম বিষয়ক উপদেষ্টা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয় : ধর্ম বিষয়ক উপদেষ্টা

Last updated: 2024/11/09 at 5:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তথ্যবিবরণী : ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিভিন্ন ধরণের জাতিগোষ্ঠীর মানুষের সহাবস্থানই এদেশের বৈশিষ্ট্য। সংবিধানেও দেশের প্রতিটি নাগরিকের ধর্মপালন, ব্যবসা, রাজনীতি, শিক্ষাসহ সকলক্ষেত্রে সমানাধিকারের কথা রয়েছে। দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরাজমান সম্প্রীতি-সৌহার্দ্যরে সম্পর্ক বিনষ্টের জন্য কিছু কায়েমী-স্বার্থবাদী দুষ্কৃতকারী অপচেষ্টা চালায়। তাদের প্রতিহত করার জন্য সরকার সজাগ আছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ শনিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা নিরসনে ওলামা মাশায়েখদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ বৃদ্ধি পেয়েছে। অর্থনীতি চাঙ্গা হচ্ছে ও রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। আমরা মন্থর হয়ে যাওয়া ইসলামিক ফাউন্ডেশনের গতি ফিরিয়ে আনতে চাই। ফাউন্ডেশনের চারটি বিভাগ থেকে একসময় বিশ^কোষ-অনুবাদসহ গবেষণামূলক অনেক বই প্রকাশ হতো, যা এখন বন্ধ আছে। এ প্রতিষ্ঠানে প্রাণ ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সংস্কারের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করে সুন্দর, দৃষ্টিনন্দন ও ধর্মীয় গাম্ভীর্যময় আইকনিক মসজিদে পরিণত করা হবে। মসজিদভিত্তিক গণশিক্ষার অনিয়মগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মডেল মসজিদের নির্মাণজনিত ক্রুটি থাকলে বা অনিয়ম হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এবছর হজের বিভিন্ন প্যাকেজে খরচ কমেছে। সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুর সংখ্যা কমার কারণ বেরকরে সমাধান করা হবে। আগামীতে সমুদ্রপথে হজে যাওয়া সুযোগ সৃষ্টি হচ্ছে। খুলনা জেলায় ১১টি মডেল মসজিদের ছয়টি উদ্বোধন হয়েছে, চারটি নির্মাণাধীন ও একটি উদ্বোধনের অপেক্ষায় আছে। সারাদেশে উদ্বোধনের অপেক্ষায় থাকা ৪০টি মডেল মসজিদ প্রধান উপদেষ্টার মাধ্যমে অনলাইনে উদ্বোধনের ব্যবস্থা করা হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান, ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার। খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহম্মদ জালাল আহমদ। সভায় ওলামা মাশায়েখসহ তিনশত ইমাম অংশ গ্রহণ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় নাগরিক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Next Article আপনি শিল্পী হলে ফ্যাসিস্টের পক্ষে কথা বলতে পারেন না : ফারুকী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানে হামলার অর্থ ‘আগুন নিয়ে খেলা’, ট্রাম্পকে সতর্কবার্তা রাশিয়ার

By Staff Reporter 3 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯২৪ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা

By Staff Reporter 4 minutes ago
লাইফস্টাইল

ইফতারে যেসব ভুল ওজন ও গ্যাস্ট্রিক বাড়ায়

By Online Desk 4 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসকের যোগদান

By জন্মভূমি ডেস্ক 44 minutes ago
খুলনা

কুয়েট ফের উত্তপ্ত, ভাংচুর রক্তাক্ত কর্ণার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?