By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেশে হলুদ-বেগুনি ফুলকপি চাষ!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > দেশে হলুদ-বেগুনি ফুলকপি চাষ!
জেলার খবর

দেশে হলুদ-বেগুনি ফুলকপি চাষ!

Last updated: 2023/02/03 at 1:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে সাদ্দাম মিয়ার সবজির ক্ষেত। যে ক্ষেত হলুদ-বেগুনি ফুলকপিতে রঙিন। সেই রঙে রঙিন যেন সবজিচাষি সাদ্দামও। আর হবেনই না কেন? ১৫ শতক জমির এই রঙিন ফুলকপি তাঁকে করে তুলেছে লাখপতি। তার এই সফলতায় তাঁর পাশাপশি খুশি কৃষি কর্মকর্তারাও। আগামীতে এই সবজির আবাদ ব্যাপকভাবে করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

সরেজমিনে দেখা গেছে, সবুজ কাণ্ডের মাঝে গাঢ় হলুদ আর বেগুনি রঙের ফুলকপি হয়েছে। সেগুলো দেখতে যেমন বাহারি, বাজার দরও সাধারণের চেয়ে তিন থেকে চার গুণ বেশি। খেতে সুস্বাদু আর পুষ্টিগুণের কারণে ক্রেতা চাহিদাও ব্যাপক। এদিকে, খরচ অল্প, মুনাফাও বেশি। তাই খুশি সাদ্দাম।

সাদ্দাম মিয়ার বাসা উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পরিখারপাড় এলাকা। তিনি জানান, কৃষি বিভাগের সহযোগিতায় ১৫ শতক জমিতে তিনি এই বাহারি রঙের ফুলকপির আবাদ করেন। ইতোমধ্যে লাখ টাকারও বেশি বিক্রি হয়েছে। তার ধারণা, সব বিক্রি হলে খরচ বাদে তাঁর মোট মুনাফা হবে এক লাখ টাকার চেয়েও বেশি।

উপজেলার গজারিয়া ইউনিয়ন কৃষিব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বাইতুল হক জানান, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় মানিকদী পরিখারপাড় এলাকার কৃষক সাদ্দাম হোসেনের মাধ্যমে এই বাহারি ফুলকপির আবাদ করানো হয়। ভৈরবের কৃষিতে এটি একটি নতুন সংযোজন। পরীক্ষামূলকভাবে এই সবজির প্রদর্শনী আবাদ করানো হয়েছিল। সফলতা আসায় আগামীতে এ অঞ্চলে এই সুস্বাদু আর পুষ্টিগুণের সবজিটি ব্যাপকভাবে চাষাবাদ করানো হবে।

এই জমিতে ফলন ও বালায়নাশকের জন্য কোনো রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়নি। প্রয়োগ করা হয়েছে জৈবসার এবং সেক্স ফেরোমন কৌটা। ফলে এটি একটি নিরাপদ সবজি। পুষ্টিগুণে দ্বিগুণ।  ক্রেতা চাহিদা আর বাজারদরও বেশ ভালো।

উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান, প্রথমবারই এটির বাম্পার ফলন হয়েছে এবং বাহারি রঙের কারণে কৃষকদের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে। সাধারণ ফুলকপি প্রতিটি যেখানে ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হয়, সেখানে এটি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০টাকায়, যা কৃষকদের বেশ আগ্রহ করে তুলেছে। এসব ফুলকপিতে ভিটামিন এ, সি, কে, ফলিক এসিড, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এন্টিএক্সিডেন্টসহ বিভিন্ন উপকারি পদার্থ থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আগুয়ান-৭১ কেসিসি নির্বাচনে অংশ নিবে
Next Article ফকিরহাট সরকারি শেখ হাসিনা কারিগরি কলেজে নবীনবরণ  
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 8 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগের দুই প্রতিষ্ঠানে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

সুন্দরবনের কচিখালী ডিমেরচরে মালা ফাঁদসহ হরিণ শিকারী আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?