By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেশে হার্ট অ্যাটাক বাড়লেও পর্যাপ্ত সার্জারির সুবিধা নেই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দেশে হার্ট অ্যাটাক বাড়লেও পর্যাপ্ত সার্জারির সুবিধা নেই
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে হার্ট অ্যাটাক বাড়লেও পর্যাপ্ত সার্জারির সুবিধা নেই

Last updated: 2024/02/20 at 11:31 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশে এখন হার্ট অ্যাটাকে মৃত্যুর হার সবচেয়ে বেশি। কিন্তু তা সত্ত্বেও দেশে চিকিৎসা ব্যবস্থা এখনও পর্যাপ্ত নয়। হার্ট অ্যাটাকের কার্যকর চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত চিকিৎসা অবকাঠামো নেই দেশে।  চিকিৎসা পেশাজীবীদের মতে, হৃদরোগের চিকিৎসা ও সার্জারির মান বেড়েছে, কিন্তু পরিমাণ বেশ কম। প্রতি বছর যে পরিমাণ হার্টের সার্জারি হওয়া প্রয়োজন, দেশে তার মাত্র এক-তৃতীয়াংশ সার্জারি হচ্ছে। এছাড়া হৃদরোগের চিকিৎসা মূলত ঢাকাকেন্দ্রিক। সে কারণে সারা দেশে অকালমৃত্যু বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২১ সালের তুলনায় হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা সামান্য কমলেও এটিই বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২২ সালে দেশে মোট মৃত্যুর সর্বোচ্চ ১৭.৪৫ শতাংশ ঘটেছে হার্ট অ্যাটাকে। হৃদরোগসহ (৩.৬৭ শতাংশ) অন্যান্য কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যুর হার ২১.১২ শতাংশ।
কার্ডিয়াক সার্জন সোসাইটি অভ বাংলাদেশের তথ্যমতে, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪২টি কার্ডিয়াক কেয়ার ইউনিট রয়েছে, যার মধ্যে ৩২টি হাসপাতালে কার্ডিওভাসকুলার সার্জারি করার ব্যবস্থা আছে।
স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ হেলথ বুলেটিন বলছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বেড অকুপেন্সির হার ১৯১.৫ শতাংশ।
দেশে সবচেয়ে বেশি মানুষ মারা যায় হার্ট অ্যাটাকে ঃ কার্ডিয়াক সার্জন সোসাইটি অভ বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. আশরাফুল হক সিয়াম বলেন, মাত্র তিনটি সরকারি প্রতিষ্ঠানে—জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক সার্জারি হয়। তিনি আরও বলেন, ‘মিটফোর্ড হাসপাতালে সার্জারি চালু হলেও এখন বন্ধ আছে। সিলেট, রংপুর, খুলনায় ক্যাথল্যাব আছে। সেখানে এনজিওগ্রাম হয়, কিন্তু সার্জারি হয় না। বেসরকারি অধিকাংশ সেন্টার ঢাকায় অবস্থিত। কার্ডিয়াক ট্রিটমেন্ট এখনও ঢাকাকেন্দ্রিক।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ড. নাজমুল হোসেন বলেন, বাংলাদেশে ২০০০ সালের পর থেকে কার্ডিয়াক সার্জারি ও হার্টের চিকিৎসার মান অনেক বেড়েছে। কিন্তু পর্যাপ্ত সার্জারি হয় না।

‘বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৫-৩০ হাজার সার্জারির প্রয়োজন হয়, কিন্তু করা হয় মাত্র ১০-১২ হাজার। এর ফলে অনেক রোগী চিকিৎসা পান না, অনেকে চিকিৎসা নিতে বিদেশে যান,’ বলেন তিনি।
গত বছর জাপান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রকাশিত একটি জার্নালের উদ্ধৃতি দিয়ে ড. নাজমুল হোসেন বলেন, প্রতি মিলিয়ন (১০ লাখ) মানুষের মধ্যে যুক্তরাষ্ট্রে কার্ডিয়াক সার্জারি হয় ১,৫০০টি, জার্মানিতে ১,২০০টি—আর বাংলাদেশে হয় মাত্র ৮০-৯০টি। এমনকি প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে প্রতি মিলিয়নে ১০০টির বেশি কার্ডিয়াক সার্জারি হয়। এ অঞ্চলে সবচেয়ে বেশি কার্ডিয়াক সার্জারি হয় শ্রীলঙ্কায়, প্রতি মিলিয়নে ২৫০টি।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের অধ্যাপক ও প্রধান ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, তামাকের ব্যবহার, স্থূলতা, ট্রান্স ফ্যাট, লবণ বেশি খাওয়া, শারীরিক পরিশ্রম না করা এবং বায়ুদূষণের কারণে দেশে হৃদরোগ এবং হৃদরোগে মৃত্যু বাড়ছে। ‘আমাদের দেশে হৃদরোগের একটি বড় সমস্যা হচ্ছে অকালমৃত্যু বেশি হয়। বিশ্বের অনেক দেশেই হৃদরোগে মৃত্যুহার বেশি, কিন্তু সেসব দেশে ৭০ বছরের বেশি বয়সি মানুষ বেশি মারা যায়। কিন্তু আমাদের দেশে ৭০ বছর বয়সের নিচে মৃত্যু বেশি—সেটাই চ্যালেঞ্জ,’ বলেন তিনি।
বিভাগীয় শহরে কার্ডিয়াক চিকিৎসা ঃ কার্ডিয়াক সার্জন সোসাইটির ড. সিয়াম বলেন, দেশে অনেক রোগী হাসপাতালে চিকিৎসা নেওয়ার আগেই মারা যায়। দেখা যায়, ৫০ শতাংশ রোগী হাসপাতালে আসার আগে হার্ট অ্যাটাকে মারা যায়। তিনি বলেন, আট বিভাগীয় শহরকে হৃদরোগ চিকিৎসায় স্বয়ংসম্পূর্ণ করতে হবে, যাতে বিভাগীয় শহরের কোনো রোগীকে ঢাকায় আসতে না হয়। ‘হৃদরোগে মৃত্যু কমাতে নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে।’ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডা. সোহেল রেজা হার্ট অ্যাটাকের দুই থেকে তিন ঘণ্টার মধ্যে দ্রুত চিকিৎসার পরামর্শ দিয়ে বলেন, এ সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে গিয়ে এনজিওপ্ল্যাস্টি করে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলে ক্ষতিটা কম হয়। সেটি সম্ভব না হলে রক্ত তরল করার ইনজেকশন দিয়ে রেফার করতে হবে। এই ব্যবস্থা জেলা পর্যায়ের হাসপাতালে রাখতে হবে। তিনি বলেন, ‘সব জায়গায় তো সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) স্থাপন করা যাবে না। তবে মেডিকেল কলেজগুলোকে অন্তত পর্যাপ্ত চিকিৎসা দিতে হবে; তাহলে অকালমৃত্যু রোধ করা যাবে।’
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের (এনসিডিসি) পরিচালক ড. রোবেদ আমিন বলেন, আটটি বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল স্থাপনের যে প্রকল্প চলছে, সেখানে ক্যান্সারের পাশাপাশি কিডনি ও কার্ডিয়াক ইউনিটও স্থাপন করা হচ্ছে। ‘এতে চিকিৎসার জন্য রোগীদের ঢাকায় আসার হার কমবে। পাশাপাশি সব জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে তো হৃদরোগ ডিপার্টমেন্ট আছে, সেখানেও চিকিৎসা হচ্ছে।’ তিনি আরও বলেন, হৃদরোগ প্রতিরোধে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উপজেলা হাসপাতালে এনসিডি কর্নার করা হয়েছে। সেখানে সচেতনতার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এনবিআর’র বাজেট প্রস্তাব: টার্নওভার ৫ কোটি টাকার নিচে হলে ভ্যাট রিটার্ন ৩ মাসে করা
Next Article লোগো হিসাবে ঈগল, হাতি, গরুর দীর্ঘকাল রাজত্ব
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?