By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেশ ও জাতির কল্যাণে কাজ করতেই শেখ রাসেলের জন্ম হয়েছিলো: এমপি সেখ জুয়েল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > দেশ ও জাতির কল্যাণে কাজ করতেই শেখ রাসেলের জন্ম হয়েছিলো: এমপি সেখ জুয়েল
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দেশ ও জাতির কল্যাণে কাজ করতেই শেখ রাসেলের জন্ম হয়েছিলো: এমপি সেখ জুয়েল

Last updated: 2024/02/24 at 2:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করতেই শেখ রাসেলের জন্ম হয়েছিলো। সে মোতাবেকই শেখ রাসেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পদাঙ্গ অনুসরণ করে নিজেকে গড়ে তুলছিলো। শিশু রাসেলের চলাফেরা ব্যক্তিত্ব সব কিছুই তাঁর পিতার মতই ছিলো। তিনি আরো বলেন, পিতাকে অনুসরণ করে দেশ প্রেম ও মানবতার কাজে শিশু রাসেল কাজ করতো। রাসেল শিশু মানবতা কর্মী ছিলো। সে তার সহকর্মীদের দু:খ কষ্টে সমবেদনা জানাতো। আজ যারা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদস্য তারা অবশ্যই রাসেলের পদাঙ্গ অনুসরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ মাতৃকার কাজে নিজেকে আত্ম নিয়োগ করবে।

শুক্রবার রাত ৮টায় দলীয় কার্যালয়ে “শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্মানিত অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নূরুল হাসান জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান বক্তার বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর সদস্য এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, কাজী মনিরুল ইসলাম, এম এম তাজউদ্দীন আহমেদ, শেখ মাইনুল হাসান রনি, আল মামুন চৌধুরী, বাইতুল ইসলাম, এনামুল হক বিশ্বাস, শাহ আরাফাত রাহিব, মইনুল হোসেন মৃদুল, অমিত বালা, শেখ সোমা, ইতিশা মন্ডল, কামরুল হুদা রাফি, হেলাল খান, শেখ মামুন, হায়দার আলী, রাব্বি আহমেদ রনি, মেহেদী হাসান তামিম, নিবিড় রায়। সবশেষে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়। এর আগে বিকাল ৪টায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় নিজের জমিতে যেতে পারছেন না শিক্ষক দম্পত্তি পরিবার
Next Article হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 27 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 28 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 37 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 37 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?