By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দ্বিশত জন্মবার্ষিকীতে চতুর্থ একক বক্তৃতায় শহীদুল্লাহ : বিদ্যাসাগর অনন্য, তবে অনেক বিষয়ে নিস্পৃহ ছিলেন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > দ্বিশত জন্মবার্ষিকীতে চতুর্থ একক বক্তৃতায় শহীদুল্লাহ : বিদ্যাসাগর অনন্য, তবে অনেক বিষয়ে নিস্পৃহ ছিলেন
Uncategorized

দ্বিশত জন্মবার্ষিকীতে চতুর্থ একক বক্তৃতায় শহীদুল্লাহ : বিদ্যাসাগর অনন্য, তবে অনেক বিষয়ে নিস্পৃহ ছিলেন

Last updated: 2021/01/09 at 2:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর সময়ে সামাজিক অনেক অসঙ্গতির বিরুদ্ধে লড়াই করেছেন। প্রায় একক চেষ্টায় বিধবা বিবাহ আইন চালু, বহু বিবাহ রোধ, বাংলা বর্ণমালা সংস্কার, নারী শিক্ষা প্রসারে নিরলস চেষ্টা করেছেন; তবে ওই সময়ে গণমানুষের অনেক আন্দোলন-সংগ্রাম হয়েছে, যাতে তাঁর কোন প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা দেখতে পাওয়া যায় না। অবশ্য, এই সীমাবদ্ধতা শুধুমাত্র বিদ্যাসাগরের মধ্যে নয়, উনিশ শতকের বিদ্ব্যৎ সমাজের মধ্যেই গণ-মানুষের আন্দোলন-সংগ্রামে একটি নিস্পৃহ মনোভাব ছিল।     

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ খুলনা শাখার আয়োজনে একক বক্তৃতামালার বক্তা সালেহ মোহম্মদ শহিদুল্লাহ তাঁর চতুর্থ ও সমাপনী বক্তৃতায় এসব কথা বলেন। শেষ দিনের বক্তব্যের বিষয় ছিল ‘উনিশ শতকের সাঁওতাল-কৃষক-নীল ও সিপাহী বিদ্রোহ এবং তৎকালীন বিদ্বৎ সমাজ’।  অরোতীর্থ বিদ্যাপীঠে শুক্রবার সোয়া ছটায় এ বক্তৃতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লেখক-সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোমেল রহমান।

একক বক্তা সালেহ মোহম্মদ শহীদুল্লাহ সোয়া ঘন্টারও বেশী সময় ধরে কথা বলেন। তিনি অষ্টাদশ ও উনিশ শতকে ইংরেজ কোম্পানী শাসনামলে বাংলার কৃষকদের উপর নিপীড়নের ফল হিসেবে ফকির, তিতুমীর, সাঁওতাল, নীল ও সিপাহী বিদ্রোহের কারণ ও প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কিন্তু দু:খজনক হলেও সত্যি, কলকাতাকেন্দ্রিক বিদ্বৎসমাজ এসব বিষয়ে কোন ভূমিকা রাখেননি। এমনকি বিদ্যাসারকেও এসব বিষয়ে নিস্পৃহ থাকতে দেখা যায়।

সভাপতির বক্তব্যে গৌরাঙ্গ নন্দী বলেন, একটি মানুষ সময়ের সৃষ্টি। বিদ্যাসাগরের সময়টি অশিক্ষা ও নারী নিপীড়ন-অসম্মাণের কাল; তিনি খুবই দৃঢ়ভাবে এই দুটো বিষয়ের বিরুদ্ধে লড়াই করেছেন। বলা চলে, এক্ষেত্রে তিনি নি;সঙ্গ শেরপা। একারণেই তিনি অনন্য। তবে এটি ঠিক, বৃহত্তর বঙ্গ সমাজের শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রাম তাঁকে বিচলিত করেনি।    

সিনিয়র করেস্পন্ডেন্ট January 9, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দ্বিশত জন্মবার্ষিকীতে চতুর্থ একক বক্তৃায় শহীদুল্লাহ : বিদ্যাসাগর অনন্য, তবে অনেক বিষয়ে নিস্পৃহ ছিলেন
Next Article মানিক সাহা হত্যার নেপথ্যের কুশলীবরা অধরাই রয়ে গেল!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 2 hours ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 2 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?