By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে বিভাগীয় টাস্কফোর্স সভা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে বিভাগীয় টাস্কফোর্স সভা
খুলনা

ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে বিভাগীয় টাস্কফোর্স সভা

Last updated: 2025/04/28 at 4:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

তথ্য বিবরণী : ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০২৫ (সংশোধনী-২০১৩) বাস্তবায়নে গঠিত বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল।
সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপান ও তামাকজাত দ্রব্যের উৎপাদন, ব্যবহার, ক্রয়-বিক্রয় ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধ করতে হবে। তিনি বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে মোবাইলকোর্ট পরিচালনা করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠান, পার্ক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের একশত মিটারের মধ্যে কোন দোকানে তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না। সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনের দৃশ্যমান স্থানে নো-স্মোকিং সাইনেজ স্থাপন করতে হবে।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. অর্পণা বিশ্বাস, বিআরটিএ এর পরিচালক মো: জিয়াউর রহমান প্রমুখ বক্তৃতা করেন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক কাজী মোহাম্মদ হাসিবুল হক।
সভায় জানানো হয়, বছরে এক লাখ ২০ হাজার মানুষ তামাকজাত দ্রব্য সেবনে মৃত্যুবরণ করে। বর্তমানে দেশে ৩০ বা তদুর্ধ্ব বয়সীদের মধ্যে ৭০ লাখের অধিক মানুষ তামাক সেবনজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। এর মধ্যে ১৫ লক্ষাধিক মানুষ তামাকজনিত দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত। যার মধ্যে ৬১ হাজারের অধিক শিশু বাড়িতে পরোক্ষ ধূমপানের শিকার। ১৫ বছরের কমবয়সী শিশুর মধ্যে চার লাখ ৩৫ হাজারের বেশি শিশু তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান করলে তিনশত টাকা জরিমানা; পুন: অপরাধ করলে দ্বিগুণ জরিমানা, নিষিদ্ধ বিজ্ঞাপন দিলে তিন মাসের জেল ও এক লাখ টাকার জরিমানা, নিষিদ্ধ অটোমেটিক ভেন্ডিং মেশিন ব্যবহারে তিন মাসের জেল ও এক লাখ টাকার জরিমানা, অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করলে পাঁচ হাজার টাকা জরিমানা ও ধূমপানমুক্ত এলাকায় ধূমপান করলে পাঁচশত টাকা জরিমানা আদায় করার বিধান রয়েছে।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভাগীয় টাস্কফোর্স কমিটির সদস্যগণ অংশ নেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 28, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নতুন মামলায় গ্রেফতার ব্যরিস্টার তুরিন আফরোজ
Next Article মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ : আসিফ নজরুল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবরমহানগর

কয়রায় ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের কর্মসূচি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির সাথে কেসিসি’র বৈঠক: উন্নয়ন কর্মকান্ডে জার্মান সরকারের সহযোগিতা কামনা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?