By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নওয়াপাড়ায় স্কুল শিক্ষিকাকে লাথি মারা সেই ট্রেন পরিচালক বরখাস্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > নওয়াপাড়ায় স্কুল শিক্ষিকাকে লাথি মারা সেই ট্রেন পরিচালক বরখাস্ত
যশোর

নওয়াপাড়ায় স্কুল শিক্ষিকাকে লাথি মারা সেই ট্রেন পরিচালক বরখাস্ত

Last updated: 2023/02/20 at 12:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

নওয়াপাড়া অফিস : ট্রেনের পরিচালকের রুমে উঠতে গেলে এক স্কুল শিক্ষিকাকে লাথি মেরে আহত করার ঘটনায় ওই ট্রেনপরিচালক আবদুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শনিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করেন। ঘটনা তদন্তে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওই শিক্ষিকার নাম নাসরিন আক্তার। তিনি অভয়নগর উপজেলার আহম্মদ আলী সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, স্কুল শিক্ষিকাকে মারধরের ঘটনায় ট্রেনপরিচালক আবদুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং রেলওয়ে খুলনার ট্রাফিক ইনসপেক্টর অংশুমান রায় চৌধুরীকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

জানা গেছে, যশোরের ঝিকরগাছায় স্কাউটের পুস্প ক্যাম্পের অনুষ্ঠানে অংশ নিতে ওই শিক্ষিকা স্কুলের দুই ছাত্রীসহ সকাল শুক্রবার সকাল সাড়ে ৬ টায় নওয়াপাড়া রেলষ্টেশনে যান। বেনাপোলগামী বেতনা ট্রেনে ব্যাপক ভিড়ের কারণে পরিচালকের কক্ষে উঠতে চাওয়ায় ট্রেন পরিচালক আব্দুল্লাহ আল মামুন ওই স্কুলশিক্ষিকাকে অকথ্যভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে তার মুখে লাথি মারে। এসময় তার নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় সংগে থাকা এক ছাত্রী ঘটনার প্রতিবাদ করলে তাকেও লোহার রড দিয়ে আঘাত করে। সেও আহত হয়।

শিক্ষিকা বলেন, এ ঘটনারপর তিনি প্রথমে বিষয়টি নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের দায়িত্বরত সহকারী স্টেশনমাস্টার অনুপ কুমার মন্ডলকে জানান। পরে ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করেন। এরপর ওইদিন রাতে তিনি নওয়াপাড়া স্টেশনের মাস্টার ও অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অবশেষে তালার কুটিঘাটায় মেলার নামে জুয়ার আসর বন্ধ!
Next Article সাতক্ষীরার আনোয়ার হোসেনকে প্রথম ভাষা সৈনিকের স্বীকৃতির দাবিতে মানববন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 3 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর তেলপাম্পে অভিযান,জরিমানা

By জন্মভূমি ডেস্ক 1 week ago
যশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By জন্মভূমি ডেস্ক 1 week ago
জেলার খবরযশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?