By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নওয়াপাড়া কয়লার মোকামে প্রতারকের দৌরাত্ম্য
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > নওয়াপাড়া কয়লার মোকামে প্রতারকের দৌরাত্ম্য
যশোর

নওয়াপাড়া কয়লার মোকামে প্রতারকের দৌরাত্ম্য

Last updated: 2023/01/29 at 2:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

নওয়াপাড়া অফিস : শিল্প বাণিজ্য রন্দর নগরী নওয়াপাড়ার কয়লার মোকাকে প্রতারকের দৌরাত্ম্য বৃদ্ধি পয়েছে। প্রতারক চক্র ধরা ছোঁয়ার বাইরে থেকে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়ত লাখ টাকা থেকে কেটি টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে।

যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় সড়ক,রেল ও নৌ পথে যোগাযোগের সুবিধা ধাকায় এখানে প্রায় সকল পণ্য আমদানী হয়। ৯০ এর দশকে সার আমদানীর মাধ্যমে নগরের পত্তন শুরু হয়। বর্তমানে ইহা সার, সিমেন্ট, কয়লাসহ ভোগ্যপণ্যের বৃহত্তম মোকামে পরিণত হয়েছে। প্রতিদিন ব্যাপক আর্থিক লেনদেন হওয়ায় এখানে প্রায় সকল বাণিজ্যিক ব্যংকের শাখা গড়ে উঠেছে। পাশাপাশি বেড়েছে ফড়িয়া, দালাল, অব্যবসায়ি ও প্রতারকদের দৌরাত্ম্য। এতে ব্যবসায়ীরা হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছে।

গত বৃহস্পতিবার (২৬/১/২৩) কয়লা ব্যবসায়ী রুপলেখা ট্রের্ডিং এর মালিক মিজানুর রহমানের কাছ থেকে ক্রেতা সেঝে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে একজন প্রতারক। মিজানুর রহমান জানান, তিনি আমদানী কারক উত্তরা ট্রেডার্স থেকে দুই হাজার টন মাল ক্রয় করে ডিও লেটার নেন। ওই দিন একজন ৬০ উর্ধ বয়সী সুন্নতি পেশাক পরিহিত অপরিচিত খরিদার দরদাম ঠিক করে এক ট্রাক মাল ক্রয় করার চুক্তিবদ্ধ হন। পরে অপরিচিত লোকটি নড়াইল সদরে অবস্থিত ভাটা মালিক সাদিক হোসেনের কাছে রুপলেখা ট্রেডিং এর ডিও লেটার দেখিয়ে কম দামে এক ট্রাক কয়লা বিক্রি করেন।

 সাদিক হোসেন জানান, তিনি এক ট্রাক কয়লার মূল্য বাবদ অগ্রিম দুইলাখ টাকা ওই অপরিচিত ব্যক্তিকে প্রদান করেন। অপরিচিত ব্যক্তি নগদ দুই লাখ টাকা পেয়ে রুপলেখা ট্রেডিংয়ের ডিও লেটারটি সাদিক হোসেন কাছে তুলে দেন। সাদিক হোসেন উত্তরা ট্রের্ডাসের ড্যাম্প থেকে ওই মাল ডেলিভারি নেওয়ার জন্য ট্রাক লোড করেন। পরে ওই ট্রাকে মালের পরিমাপ করার জন্য ডিজিটাল স্কেলে উঠানো হয়। ব্যবসায়িক নিয়ম মোতাবেক মাল ওজন করার পর টাকা পরিশোধ করা হয়। এ সময় রুপলেখা ট্রের্ডিং মালের মূল্য বাবদ সাদিক হোসেনের কাছে ৫ লাখ ২১ হাজার টাকা দাবি করেন। সাদিক হোসেন তখন বিষয়টি মিজানুর রহমানকে খুলে বলেন। এনিয়ে জটলা বাধলে বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায়। পরে পুলিশের উপস্থিতিতে রুপলেখা ট্রেডিংকে ১লাখ ৫০ হাজার টাকা কম দিয়ে মাল ছাড় করে সাদিক হোসেন তার ভাটায় নিয়ে যান।

অপরিচিত ওই লোকটি ০১৭৮০-৬৯১১৪৭ মোবাইল ব্যবহার করেছিলো। পরে ওই নম্বরটি ট্রাক করে দেখা যায় প্রতারক ব্যক্তির নাম বাবুল হাওলাদার ঠিকানা পিরোজপুর। থানা পুলিশ জানায় ওই ঠিকানায় পুলিশ পাঠিয়ে ওই নামের কাউকে পাওয়া যায়নি। থানার এসআই মরিরুজ্জামান জানান, এ ঘটনার এক আস আগে সুমন নামে এক ব্যক্তি নিজেকে আমদানিকারক পরিচয় দিয়ে চট্টগ্রামের এক ব্যবসায়ির কাছে কয়লা বিক্রি করার চুক্তিবদ্ধ হয়। সুমন হোসেন ওই ব্যবসায়ীর কাছ থেকে মালের অগ্রিম মূল্য বাবদ এক কোটি টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েছে। এ ঘটনায় ওই ব্যবসায়ি অনেক দেনদরবার করেছেন কিন্তু টাকা উদ্ধার করতে পারেনি। থানার এস এই মরিনুজ্জামান বলেন, এ ধরনের প্রতারণা নওয়াপাড়া কয়লার মোকামে প্রতিনিয়ত ঘটছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরণখোলায় অনির্দিষ্টকালের জন্য তাফালবাড়ী বাজারের দোকানপাট বন্ধ
Next Article খুবিতে বিএনসিসির নৌ-ক্যাডেট রিক্রুটমেন্ট কার্যক্রমের উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর তেলপাম্পে অভিযান,জরিমানা

By জন্মভূমি ডেস্ক 7 days ago
যশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By জন্মভূমি ডেস্ক 1 week ago
জেলার খবরযশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?