By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নওয়াপাড়া খাদ্য গুদামে কৃষকের ধান ফেরৎ দিয়ে ব্যবসায়ির ধান ক্রয়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > নওয়াপাড়া খাদ্য গুদামে কৃষকের ধান ফেরৎ দিয়ে ব্যবসায়ির ধান ক্রয়
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

নওয়াপাড়া খাদ্য গুদামে কৃষকের ধান ফেরৎ দিয়ে ব্যবসায়ির ধান ক্রয়

Last updated: 2023/06/06 at 11:59 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

আড়ৎদার আলমগীর ও শামীমকে কৃষক সাজানো হয়েছে

 তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি

নওয়াপাড়া অফিস : অভয়নগর উপজেলার নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামে কৃষকের ধান ফেরৎ দিয়ে দেদারছে ব্যবসায়ির ধান কেনা হচ্ছে। গত রোববার সকালে তথ্য সংগ্রহ করতে গেলে দুই জন সাংবাদিককে মামলার হুমকি দিয়েছে গুদাম কর্মকতা অসীম কুমার মন্ডল।

Contents
আড়ৎদার আলমগীর ও শামীমকে কৃষক সাজানো হয়েছে তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি

আদ্রতা বেশি দেখিয়ে গত ২৭ মে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের বর্ষিয়ান কৃষক শামসুর রহমান(৭০)এর ধান গুদামের সামনে চার দিন ফেলে রাখা হয়। তিনি পরে ওই ধান ফেরৎ দিয়ে যান। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পরে ও থেমে নেই ব্যবসায়ির কাছ থেকে ধান কেনা।

আরো অনেক কৃষকের ধান ফেরৎ দিয়ে উৎকোচের বিনিময়ে গুদাম কর্মকর্তা ব্যবসায়ির ধান গ্রহণ করছেন। এ ধরনের তথ্য পেয়ে ও কৃষকের সুনিদৃষ্ট অভিযোগের প্রেক্ষিতে রোববার বেলা ১১টায় স্থানীয় দুই জন সাংবাদিক খাদ্য গুদামে তথ্য সংগ্রহ করতে যায়।  এসময় গুদাম কর্মকর্তা স্থানীয় ওই দুইজন সাংবাদিককে মামলার হুমকি দেন। এছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রকও  সরকারি কাজে বাঁধা প্রদান হচ্ছে মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করবেন বলে হুমকি দেন।

রবিবার সকালে নওয়াপাড়া খাদ্য গুদামে যেয়ে দেখা যায়, নছিমনে করে ব্যবসায়ির ধান আনা হচ্ছে। এ সময় নসিমন চালকের কাছে ধানের মালিকে নাম জানতে চাইলে তিনি বলেন, এ ধান চাকই বাজারের ধান ব্যবসায়ি শামীম হোসেনের। আমি নিয়মিত তার ধান পরিবহন করি।

এসময় গুদামের সামনে অপেক্ষারত কৃষক হাবিবুর রহমান, হারুন মোল্যা, বাবুল হোসেন ও নাজিম উদ্দিন জানান তাদের কৃষি কার্ড ব্যবহার করে ব্যবসায়ি শামীম খাদ্য গুদামে ধান বিক্রি করছে। এ জন্য তাদের কিছু টাকাও দেওয়া হয়। তাদের ব্যাংক হিসাব কোথায় খোলা তার সঠিক উত্তর তারা দিতে পারেনি।

সিদ্দীপাশা ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের নছিমন চালক রাজ্জাক বলেন,আমি আলমগীরের আড়ৎ থেকে ৭৫ বস্তা ধান নিয়ে খাদ্য গুদামের গলির মধ্যে খামাল দিয়ে রেখে এসেছি। আলমগীর হোসেন নওয়াপাড়া বাজারের  একজন বড় ব্যবসায়ি।

এ বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট চাল ব্যবসায়ি আলমগীর হোসেন বলেন, আমি একজন চাষী। আমার ক্ষেতের ধান কৃষি কার্ডের মাধ্যমে খাদ্য গুদামে বিক্রি করতে নিয়ে এসেছি।

ধোপাদী গ্রামের ময়না বেগম আড়ৎ থেকে কমদামে ধান কিনে কৃষি কার্ডেও মাধ্যমে খাদ্য গুদামে বিক্রি করতে এসছেন। তিনি বলেন, ‘আমি এবার আড়াই বিঘা জমিতে ধান চাষ করে ছিলাম। আমার কৃষি কার্ড আছে এবং কৃষি ব্যাংকে একাউন্ট রয়েছে।’ সকালে আড়ৎ থেকে ধান কিনেছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কিছু ধান কম পড়ে ছিল তাই আড়ৎ থেকে যোগাড় করে নিয়ে এসেছি।’

নওয়াপাড়া সরকারি খাদ্য গুদাম কর্মকর্তা অসিম কুমার মন্ডল বলেন, এখানে কৃষিকার্ড ও ওই কৃষকের ব্যাংক এ্যাকাউন্ট ছাড়া অন্য কারো ধান কেনার সুযোগ নেই। দুই জন সাংবাদিক কৃষকের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে যেয়ে তাদের নাজেহাল করছিলো। আমি তাদের কোন হুমকি দেয়নি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল চন্দ্র দাস বলেন, যথাযথ নিয়মে ধান সংগ্রহ করা হচ্ছে।সাংবাদিকরা সরকারি কাজে বাঁধার সৃষ্টি করছে এ অভিযোগ তিনি অস্বীকার করেন। তিনি আরো বলেন, খাদ্য গুদাম কর্মকর্তা কৃষি অফিসের পাঠানো তালিকা দেখে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছেন। এর মধ্যে কিছু ব্যবসায়ি কৃষকের কার্ড ব্যবহার করে গুদামে ধান বিক্রি করতে পারেন। এ বিষয়ে অভিযোগ পেলে গুদাম কর্মকর্তার বিরুদ্ধে ধানচাল সংগ্রহ অভিযান কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হুমায়ুন কবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতি
Next Article ৪৬ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিনসহ থ্রি-পিস প্রদান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 34 minutes ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 35 minutes ago
আন্তর্জাতিক

দুবাই ছাড়তে ধনকুবেরদের তাড়াহুড়ো, বেড়েছে ব্যক্তিগত বিমানের ভাড়া

By Tanvir 38 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

By Nayon Islam 1 hour ago
যশোর

রূপদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?