By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নগরীতে অবৈধ বাচ্চা প্রসব এবং পাচারকালে ক্লিনিক মালিকসহ গ্রেফতার ১০
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > নগরীতে অবৈধ বাচ্চা প্রসব এবং পাচারকালে ক্লিনিক মালিকসহ গ্রেফতার ১০
শীর্ষ খবর/ তাজা খবর

নগরীতে অবৈধ বাচ্চা প্রসব এবং পাচারকালে ক্লিনিক মালিকসহ গ্রেফতার ১০

Last updated: 2021/07/17 at 11:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


জন্মভূমি রিপোর্ট
মহানগরী খুলনার গল্লামারীতে সুন্দরবন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ব্যবসার আড়ালে অবৈধ বাচ্চা প্রসব এবং পাচার সংক্রান্ত চাঞ্চল্যকর ঘটনায় ক্লিনিক মালিকসহ পাচার চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
জানা যায়, বেশ কিছু দিন পূর্বে র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল তাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, কেএমপি খুলনা জেলার লবনচরা থানাধীন গল্লামারী এলাকায় সুন্দরবন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কিছু অনৈতিক ও মানবতা বিরোধী কর্মকা- পরিচালনা করে আসছে। মানব সেবার মত প্রশংসনীয় কাজে নিয়োজিত থেকে তাদের ক্লিনিক ব্যবসার আড়ালে অবৈধ বাচ্চা প্রসব, অবৈধ গর্ভপাত ও শিশু পাচারসহ বিভিন্ন ঘৃন্যতম কর্মকান্ডের সাথে জড়িত ছিলো এবং অবৈধ গর্ভপাত ও শিশু বিক্রির মতো নিকৃষ্ট কাজে রোগীদের উৎসাহিত করতো।
র‌্যাব-৬ এর নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, জৈনক মহিলা অবৈধ গর্ভস্থ হওয়ায় তার সন্তান ভূমিষ্ট করা এবং পরবর্তীতে বিক্রি করার মতো ঘৃণ কাজের পরিকল্পনা গ্রহণ করে। এক্ষেত্রে সে টিউমার অপারেশনের নামে ক্লিনিকে ভর্তি হয় এবং সন্তান ভূমিষ্ট হওয়ার পর তাকে অসাধূ ব্যক্তিদের কাছে বিক্রয়ের জন্য পরিকল্পনা করে। এ ব্যাপারে সুন্দরবন ক্লিনিক ও তার স্বত্ত্বাধিকারী সরাসরি সহায়তা প্রদান ও জড়িত বলে জানা যায়। ওই ক্লিনিকে প্রায়শই অবৈধ বাচ্চা ক্রয় বিক্রয় ছাড়াও নানাবিধ অবৈধ কার্যক্রম পরিচালনা করা হতো বলে জানা যায়। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ রেজিস্টেশনকৃত সুন্দরবন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রেজিষ্টার্ড ডাক্তার কিংবা প্রশিক্ষিত নার্স কারো উপস্থিতি পাওয়া যায়নি। বর্ণিত ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক কথিত ডাক্তার মেডিক্যাল এসিস্ট্যান্ট হয়েও রোগী দেখা থেকে শুরু করে সিজারিয়ান অপারেশনও পরিচালনা করতেন। ক্লিনিকে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং ব্যবহারের অযোগ্য সরঞ্জামাদি ক্লিনিকের পরিবেশকে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বসবাসের অযোগ্য এ পরিবেশে ক্লিনিকের মেডিক্যাল এসিস্ট্যান্ট নিজেই বিভিন্ন সময় নানাবিধ সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।
এমতাবস্থায় র‌্যাব-৬, খুলনা কর্তৃক কঠোর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে বর্ণিত সকল ঘৃন্যতম অপকর্মের তথ্য প্রমানাদি সংগ্রহ করে সুন্দরবন ক্লিনিকে অভিযান পরিচালনা করে এবং নবজাতক সন্তান বিক্রি করার সময় ১ জন নবজাতক (ভিকটিম) উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার করে।
গত ১৬ জুলাই সন্ধা ৭টার দিকে র‌্যাবের একটি দল ওই স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ বাচ্চা প্রসব এবং পাচার সংক্রান্ত চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি তুষার কান্তি মন্ডল (৪৫), পিতা- মৃত গুরুদাস মন্ডল, বেবী চন্দন রায়(৩২), পিতা- রমেশ চন্দ্র রায়, স্বামী- তুষার কান্দি মন্ডল, উভয় সাং- রামপাল, থানা- রামপাল, জেলা- বাগেরহাট, বর্তমান সাং- রংধনু আবাসিক এলাকা, থানা- লবনচরা, জেলা-খুলনা, মোঃ সোহরাব হাওলাদার(৬৫), পিতা-মৃত আলী আক্কাস হাওলাদার, তামান্না তম া(২৬), পিতা- মোঃ সোহরাব হাওলাদার, উভয় সাং-জিওধরা, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, মোঃ মজুনুর রহমান খাঁন লালু (৪৫), পিতা- মৃত আঃ খালেক, মোঃ মহিদুল ইসলাম(২৭), পিতা- মোঃ শাহজাহান সানা, উভয় সাং- ফাতেমাবাদ, থানা- লচরনচড়া, জেলা- খুলনা, মোঃ শামীম হোসেন(১৮), পিতা- মোঃ শাহজাহান খান, সাং- জয়খালী, থানা- হরিণটানা, জেলা- খুলনা, মোছাঃ লাজলী খাতুন(৩০), স্বামী- মোঃ মজনুর রহমান লালু, পিতা- শওকত মোল্লা, সাং- গজেন্দ্রপুর, থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা, মোছাঃ লাকী আক্তার(৪৮), স্বামী- শওকত মোল্লা, সাং- গজেন্দ্রপুর, থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা, মোছাঃ হোসনেআরা বেগম(৪৫), স্বামী- মোঃ জাকির হোসেন, পিতা-মৃত লোকমান গাজী, সাং- ফাতেমাবাদ, থানা- লচরনচড়া, জেলা- খুলনাদেরকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষিদের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তুষার কান্তি মন্ডল ডাক্তার সেজে তার স্ত্রী বেবী চন্দন রায়ের সহযোগিতায় দীর্ঘদিন যাবত তারা ক্লিনিক ব্যবসার আড়ালে অবৈধ বাচ্চা প্রসব, অবৈধ গর্ভপাত ও পাচারের মত জঘন্য অপরাধ করে আসছে। এছাড়াও তাদের নিকট থেকে বাচ্চা ক্রয়-বিক্রয়ের চুক্তিনামার ৩ (তিন)টি সাদা ১০০ টাকার রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়। এছাড়ও উল্লেখ্য ৯ জন আভিযুক্তের মধ্যে নারী ও পুরুষ বাচ্চা ক্রয়-বিক্রয় ও পাচারের সাথে জড়িত বলে তারা র‌্যাবের কাছে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামিদের খুলনা জেলার লবনচরা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 17, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় ঈদ বাজারে স্বাস্থ্য বিধি উধাও
Next Article মোড়েলগঞ্জে সারহান নাসের তন্ময় এমপির খাদ্য সামগ্রী বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?