
জন্মভূমি রিপোর্ট : কেএমপি’র গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও পারভেজ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
সূত্র জানায়, সোমবার বিকেল সোয়া ৫টায় নগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন বৈকালী মোড়স্থ ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিসের সামনে পাঁকা রাস্তা সংলগ্ন বটগাছের নীচ থেকে খালিশপুর হাউজিং াব লাইনের বাসিন্দা হারুন অর রশিদের পুত্র পারভেজকে গ্রেফতার করে। এ সময় তার কাছস থেকে ২০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।