By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নগরীতে ওএমএস’র খাদ্য পণ্য নিয়ে নয়-ছয়!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > নগরীতে ওএমএস’র খাদ্য পণ্য নিয়ে নয়-ছয়!
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নগরীতে ওএমএস’র খাদ্য পণ্য নিয়ে নয়-ছয়!

Last updated: 2025/02/03 at 9:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডিলারের অভাবে ১৪ স্পটে বিক্রি বন্ধ

জন্মভূমি রিপোর্ট : নগরীর দৌলতপুরের মহেশ^রপাশা কালীবাড়ী বাজার মোড় এলাকায় মেসার্স আজাদ এন্টারপ্রাইজ নামের একটি ওএমএস ডিলারের দোকান থেকে স্বল্প মূল্যে খাদ্য পণ্য কিনতে ভোর থেকে বিভিন্ন স্থানের নিম্ন আয়ের মানুষেরা সমবেত হন। দোকানটিতে সপ্তাহে একদিন এ কার্যক্রম চলে। প্রত্যেক ক্রেতার পাঁচ কেজি করে চাল ও পাঁচ কেজি করে আটা কেনার ব্যবস্থা থাকলেও কেউ চার কেজির বেশি কখনই পাননা। দিনের শুরুতে চার কেজি হারে চাল ও আটা বিক্রি হলেও বেলা বাড়ার সাথে-সাথে পরিমাণ দুই/তিন কেজিতে নেমে আসে। বিকেল ৫ টা পর্যন্ত বিক্রি কার্যক্রম চলার সময়সীমা হলেও সাড়ে ১২ টা থেকে একটা বাজলেই সংশ্লিষ্টরা বলেন, মাল নেই। শেষ হয়ে গেছে।
খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ বলছেন, প্রত্যেক ডিলার একদিন বিক্রির জন্য এক টন চাল ও এক টন আটা বরাদ্দ পান। যা ৪শ’ মানুষের মাঝে বিক্রি করা হয়। অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে- ওই চাল বিক্রির স্পটে আড়াইশ’ থেকে ৩শ’ ক্রেতার সমাগম ঘটে। অন্তত অর্ধশত লোক খাদ্য পণ্য কিনতে না পেরে হতাশ হয়ে বাড়ী ফেরেন। ভুক্তভোগীদের অভিযোগ- ডিলারের উত্তোলন করা খাদ্যপণ্য সম্পূর্ণটা দোকানে বিক্রির জন্য আনা হয়না। যে পরিমাণ আনা হয় সেখান থেকেও দুর্নীতি করে আত্মসাৎ করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার সকালে সেখানে সিরিয়াল পাওয়া নিয়ে নারীদের মধ্যে হট্টগোল হচ্ছিল। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, নগরীর ৩১ টি ওয়ার্ডে ৯৭ জন ডিলারের প্রতিদিন পালাক্রমে ২০ টি স্পটে ৩০ টাকা কেজি দরে চাল ও ২৪ টাকা কেজি দরে আটা বিক্রির ব্যবস্থা রয়েছে। গত ৫ আগস্টের পর ডিলারের সংখ্যা কমে ৯০ জনে দাড়িয়েছে। বিভিন্ন অভিযোগে অন্য সাত জন ডিলারের বিরুদ্ধে কর্তৃপক্ষ সাময়িক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। যে কারণে ১৪ টি স্পটে পণ্য বিক্রি আপাতত বন্ধ রয়েছে। ডিলারগণ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে উপস্থিত হয়ে ডেলিভারি অর্ডার গ্রহণ করেন। এরপর বৈকালী এলাকার সিএসডি খাদ্য গুদাম থেকে চাল-আটা সংগ্রহ করেন। শুক্র, শনি এবং সরকারি ছুটির দিন ব্যতিত সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিক্রি কার্যক্রম চলে।
স্থানীয় সূত্রগুলো বলছেন, দৌলতপুর থানাধীন মহেশ^রপাশা কালীবাড়ী বাজার এলাকার ওই স্পটে সপ্তাহে যেদিন খাদ্য পণ্য বিক্রি করা হয়, সেদিনই দুপুরের মধ্যেই স্টক শেষ হওয়ার কথা জানিয়ে দেয়া হয়। পারুল নামে এক নারী উপস্থিত ক্রেতাদের কাছ থেকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংগ্রহ করে সিরিয়ালের ব্যবস্থা করেন। যদিও খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ বলছেন, এ ব্যাপারে এনআইডি কার্ডের ফটোকপি অপ্রয়োজনীয়। দেশের যে কোনো স্থানের নাগরিক যে কোনো স্পট থেকে পণ্য কিনতে পারবেন। সোমবার সকাল ১০ টার দিকে তিনি সিরিয়াল নিয়ে অনিয়ম করায় নারীদের মাঝে হট্টগোল শুরু হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সেখানকার একজনের অভিযোগ একটি রাজনৈতিক দলের কয়েকজন কর্মীও প্রভাব বিস্তার করে বাড়তি পণ্য সংগ্রহ করে গরীব মানুষদের বঞ্চিত করে থাকেন।
মেসার্স আজাদ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী অভিযুক্ত ডিলার মহিবুল হক আজাদ সকল দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, দোকানে থাকি না। কর্মচারি কার্যক্রম চালান। যে পরিমাণ লোক হয়, তাতে সকলের চাহিদা পূরণ করা সম্ভব নয়।
খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ফুড ইন্সপেক্টর রাশেদ আহমেদ আল রিপন দৈনিক জন্মভূমিকে বলেন, অভিযুক্ত ডিলার দোষী হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এর সাথে তদারককারী কর্মকর্তার সম্পৃক্ততা থাকলেও তার ব্যাপারে একই পদক্ষেপ গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় গৃহবধুর আত্মহত্যা
Next Article বিশ্বের ১৮ দেশে রফতানি হচ্ছে দক্ষিণাঞ্চলের উৎপাদিত কাঁকড়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

ডোপিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ মাবিয়া আক্তার

By Nayon Islam 2 hours ago
বিনোদন

ভাইয়ের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ২ কোটির মানহানি মামলা অভিনেত্রীর

By Nayon Islam 2 hours ago
জাতীয়

শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?